দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রথম ক্রাশ কে, জানালেন পরীমনি

০ শেয়ার
প্রথম ক্রাশ কে, জানালেন পরীমনি

নিজের প্রথম ক্রাশ ও প্রেমের মানুষ হিসেবে কোন ভারতীয় অভিনেতার নাম জানালেন পরীমনি? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রনিত রায়ের একটি ভিডিও শেয়ার করে ফের আলোচনায় এই নায়িকা

সংক্ষেপে মূল তথ্য
  • অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব থাকেন ঢালিউড চিত্রনায়িকা পরীমনি।
  • নিজের ভালোবাসা, ভালোলাগা কিংবা জীবনের নানা অনুভূতির কথা ভক্ত-অনুরাগীদের সঙ্গে সবসময়ই খোলামেলাভাবে শেয়ার করে নেন তিনি।
  • দীর্ঘদিন ধরে ভক্তদের মাঝে কৌতূহল ছিল, পরীমনির জীবনের ‘প্রথম প্রেম’ বা প্রথম ক্রাশ আসলে কে? যদিও বছরকয়েক আগে এক সাক্ষাৎকারে এই নীরবতা ভেঙেছিলেন অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব থাকেন ঢালিউড চিত্রনায়িকা পরীমনি। নিজের ভালোবাসা, ভালোলাগা কিংবা জীবনের নানা অনুভূতির কথা ভক্ত-অনুরাগীদের সঙ্গে সবসময়ই খোলামেলাভাবে শেয়ার করে নেন তিনি। জীবনের ঘটনা-রটনা কখনো আড়াল করেন না এই তারকা। দীর্ঘদিন ধরে ভক্তদের মাঝে কৌতূহল ছিল, পরীমনির জীবনের ‘প্রথম প্রেম’ বা প্রথম ক্রাশ আসলে কে? যদিও বছরকয়েক আগে এক সাক্ষাৎকারে এই নীরবতা ভেঙেছিলেন অভিনেত্রী। সম্প্রতি আবারও সেই প্রথম প্রেমের মানুষের একটি ভিডিও শেয়ার করে নতুন করে আলোচনায় এলেন তিনি।

এর আগে একটি সাক্ষাৎকারে জীবনের ‘প্রথম সবকিছু’ নিয়ে কথা বলতে গিয়ে নিজের প্রথম ক্রাশের নাম প্রকাশ করেছিলেন পরীমনি। সে সময় তিনি জানিয়েছিলেন, তাঁর প্রথম ক্রাশ হলেন জনপ্রিয় ভারতীয় অভিনেতা রনিত রায়, যিনি অপরাধ তদন্তমূলক জনপ্রিয় সিরিজ ‘আদালত’-এ ‘কেডি পাঠক’ চরিত্রে অভিনয় করে উপমহাদেশজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সেই প্রথম প্রেমের মানুষেরই একটি বিশেষ ভিডিও শেয়ার করে নিয়েছেন পরীমনি। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভারতীয় অভিনেতা রনিত রায়ের একটি ভিডিও শেয়ার করেন তিনি। সেই ভিডিও ক্লিপটিতে রনিত রায়কে অত্যন্ত গভীরভাবে বাঁশি বাজাতে দেখা যায়। ভিডিওটির সঙ্গে যুক্ত ক্যাপশনে লেখা ছিল  ‘যাদের ছাড়া আপনি বাঁচতে পারবেন না, তাদেরকেই আপনি তৈরি করছেন  আপনাকে ছাড়া বাঁচতে শেখার জন্য।’

প্রিয় অভিনেতার বাঁশির সুর এবং এমন এক আবেগঘন জীবনমুখী ক্যাপশন যে পরীমনির মনকে গভীরভাবে আকৃষ্ট করেছে, তা তাঁর শেয়ার করা পোস্ট দেখেই স্পষ্ট বোঝা যায়। ভিডিওটি নিজের ওয়ালে শেয়ার করার পাশাপাশি ক্যাপশনে রনিত রায়ের নামের পাশে একটি লাল ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন এই ঢাকাই নায়িকা।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

2

পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

3

ফুটবল বেট অব দ্য ডে: শনিবারের রাতে চার্লট বনাম কলম্বাস ক্রু ম্যাচে গোলের ঝড় ওঠার সম্ভাবনা

4

বান্দরবানে অস্ত্র ও গুলিসহ কেএনএফ সদস্য আটক

5

নবম পে-স্কেলে ইনক্রিমেন্টের নতুন নিয়ম: গ্রেডভেদে বেতন বৃদ্ধির হার

6

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ: ছিটকে গেলেন ‘জাপানি মেসি’ কুবো

7

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮ কোটি টাকার ফ্ল্যাটের মালামালের তালিকা করছে দুদক

8

বোকার মুখোমুখি হওয়ার আগে ভাস্কো মিডফিল্ডারের বিস্ফোরক মন্তব্য

9

‘ওয়েস্ট বেঙ্গল’ পাল্টে রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ করার দাবি তুলল বিজেপি

10

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল: ১ জুলাইয়ের নতুন দর জেনে নিন