দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের ওপর হামলা: জামায়াত নেতাকর্মীদের তীব্র নিন্দা জানাল ছাত্রদল

০ শেয়ার
সাংবাদিকদের ওপর হামলা: জামায়াত নেতাকর্মীদের তীব্র নিন্দা জানাল ছাত্রদল

ধানমন্ডিতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সংক্ষেপে মূল তথ্য
  • রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে একাধিক গণমাধ্যমকর্মীর ওপর জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বর্বরোচিত হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
  • মঙ্গলবার (২৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানান।
  • বিবৃতিতে উল্লেখ করা হয়, হামলা শিকার হওয়া সাংবাদিকদের মধ্যে রয়েছেন ‘দৈনিক সকাল’-এর মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির, ‘যমুনা টেলিভিশন’-এর সিনিয়র রিপোর্টার রাব্বী সিদ্দিকী এবং ‘কালবেলা’-র সংবাদকর্মী আব্দুর রহমান ইশানসহ আরও অন্তত ২০-২৫ জন সংবাদকর্মী।

রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে একাধিক গণমাধ্যমকর্মীর ওপর জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বর্বরোচিত হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (২৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানান।

বিবৃতিতে উল্লেখ করা হয়, হামলা শিকার হওয়া সাংবাদিকদের মধ্যে রয়েছেন ‘দৈনিক সকাল’-এর মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির, ‘যমুনা টেলিভিশন’-এর সিনিয়র রিপোর্টার রাব্বী সিদ্দিকী এবং ‘কালবেলা’-র সংবাদকর্মী আব্দুর রহমান ইশানসহ আরও অন্তত ২০-২৫ জন সংবাদকর্মী। নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের ওপর এমন হামলা স্বাধীন ও গণতান্ত্রিক সমাজের পরিপন্থী এবং এটি উগ্র ও অসহিষ্ণু মানসিকতার বহিঃপ্রকাশ।

ছাত্রদল নেতৃবৃন্দ আরও দাবি করেন যে, এই স্বাধীনতাবিরোধী মৌলবাদী অপশক্তি ভিন্নমত সহ্য করতে পারে না এবং তারা সংবাদমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকারের পরিপন্থী কাজ করছে। একটি স্বাধীন রাষ্ট্রে সাংবাদিকদের ওপর এমন সন্ত্রাসী হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে তারা মন্তব্য করেন।

অবিলম্বে ঘটনায় জড়িত জামায়াত নেতাকর্মীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান ছাত্রদলের নেতৃবৃন্দ। একইসঙ্গে আহত সাংবাদিকদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার আহ্বান জানান তারা।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

হরমুজ প্রণালি আমাদেরই থাকবে, ট্রাম্পকে ইরানের কড়া হুঁশিয়ারি

2

ম্যানচেস্টার সিটির ১১৪ অভিযোগে দোষ, শাস্তি নিয়ে যা বললেন রদ্রি-কিনরা

3

ফ্রান্সে পুলিশের স্টান গ্রেনেডের আঘাতে শিক্ষার্থীর হাত উড়ে যাওয়ায় গ্রেনেড ব্যবহারে নিষেধাজ্ঞা

4

হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি

5

স্টারমারের পদত্যাগের দাবি ডোনাল্ড ট্রাম্পের

6

হতাশা কাটিয়ে অবশেষে অনুশীলনে নেইমার: সান্তোসের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

7

চলন্ত বাসে পরীক্ষামূলক স্যাটেলাইট ইন্টারনেট চালু করল বিএসসিএল

8

স্টার্কের রেকর্ড গড়া দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে বাংলাদেশের লড়াই

9

বাংলাদেশে লঞ্চ হলো নতুন স্মার্টফোন Vivo Y500: জেনে নিন বিস্তারিত

10

ইসলামাবাদে চারদেশীয় বৈঠক ও ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ ২০২৬ | শাহবাজ শরিফ