দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে সংঘর্ষে আহত ছাত্রশক্তি নেতার চোখে আলো ফেরার শঙ্কা নেই: জাবের বিন নূর

০ শেয়ার
হবিগঞ্জে সংঘর্ষে আহত ছাত্রশক্তি নেতার চোখে আলো ফেরার শঙ্কা নেই: জাবের বিন নূর

হবিগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রশক্তি নেতা আলিফ চৌধুরীর একটি চোখ হারানোর শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন সহযোদ্ধা জাবের বিন নূর।

সংক্ষেপে মূল তথ্য
  • হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষে গুরুতর আহত জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা কমিটির সংগঠক আলিফ চৌধুরীকে (১৯) নিয়ে আবেগঘন একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য সচিব জাবের বিন নূর।
  • বৃহস্পতিবার (৩০ জুলাই) দেওয়া ওই পোস্টে তিনি জানান, চিকিৎসকদের মতে সংঘর্ষে আহত আলিফের একটি চোখের দৃষ্টিশক্তি চিরতরে হারিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে এবং অস্ত্রোপচারের মাধ্যমে কেবল চোখের বাহ্যিক আকৃতি ঠিক রাখার চেষ্টা করা হবে।
  • পাশাপাশি তার অন্য চোখ ও মস্তিষ্কেও জটিলতা দেখা দেওয়ার আশঙ্কার কথা উল্লেখ করা হয়।

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষে গুরুতর আহত জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা কমিটির সংগঠক আলিফ চৌধুরীকে (১৯) নিয়ে আবেগঘন একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য সচিব জাবের বিন নূর। বৃহস্পতিবার (৩০ জুলাই) দেওয়া ওই পোস্টে তিনি জানান, চিকিৎসকদের মতে সংঘর্ষে আহত আলিফের একটি চোখের দৃষ্টিশক্তি চিরতরে হারিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে এবং অস্ত্রোপচারের মাধ্যমে কেবল চোখের বাহ্যিক আকৃতি ঠিক রাখার চেষ্টা করা হবে। পাশাপাশি তার অন্য চোখ ও মস্তিষ্কেও জটিলতা দেখা দেওয়ার আশঙ্কার কথা উল্লেখ করা হয়।

পোস্টে আলিফের পারিবারিক সংগ্রাম ও ব্যক্তিগত লড়াইয়ের চিত্র তুলে ধরে জাবের বিন নূর লিখেছেন, ‘মাত্র ইন্টার পড়া একটা ছেলের জীবন অন্ধকার হয়ে গেল।’ তিনি উল্লেখ করেন, মানসিকভাবে অসুস্থ মা, শারীরিকভাবে অক্ষম বাবা এবং অটিজম আক্রান্ত ছোট ভাইকে নিয়ে গড়া সংগ্রামমুখর পরিবারের দায়িত্ব কাঁধে নিয়েও আলিফ দেশ ও সমাজের পরিবর্তনের স্বপ্ন দেখতেন। প্রান্তিক পরিবারের সন্তানদের নেতৃত্ব দেওয়ার সুযোগ সীমিত করার অভিযোগ তুলে এই তরুণ নেতার ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন। উল্লেখ গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে রক্তক্ষয়ী ওই সংঘর্ষের পর থেকে চিকিৎসাধীন রয়েছেন ১৯ বছর বয়সি এই ছাত্রনেতা।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ভারতের আপত্তিতে নেপালের বিদ্যুৎ আমদানি আটকে গেল

2

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব ও সত্যতা যাচাই

3

ট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মসজিদ সংস্কারে সহায়তা দিলেন মীর হেলাল

4

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

5

ইরানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ইসরায়েলের: তেহরানে লাশের মিছিল

6

দল মনে করলে তাকেও একটা দায়িত্ব দেওয়া উচিত: অ্যাডভোকেট ফজলুর রহমান

7

নাঈমকে মারধর: তীব্র ক্ষোভ তামিম ইকবালের

8

রাজবাড়ীতে একই দিনে ৩ সড়ক দুর্ঘটনা, নিহত ১

9

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি: স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ গ্রেফতার ৫

10

ওসমান হাদি হত্যার বিচার চাইল ইনকিলাব মঞ্চ