|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে একই দিনে ৩ সড়ক দুর্ঘটনা, নিহত ১

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে একই দিনে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ২টার মধ্যে কালুখালী ও রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এতে এক ট্রাকচালক নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। এছাড়া একটি দুর্ঘটনায় ট্রাকে থাকা প্রায় ২ লাখ টাকা মূল্যের একটি গরুও মারা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে কালুখালী উপজেলার পাইকারা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে অন্য একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক নজরুল ইসলাম (২৮) নিহত হন। এরপর দুপুর ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুর এলাকায় দুটি ট্রাকের সংঘর্ষে একটি গরু মারা যায় এবং চালক-হেলপার আহত হন। সর্বশেষ দুপুর ১টার দিকে কালুখালী উপজেলার পাইকারা এলাকায় কুষ্টিয়াগামী একটি ট্রাকের সঙ্গে রাজবাড়ীগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত আটজন বাসযাত্রী আহত হন। পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, নিহতের ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে এবং অন্যান্য স্থানে পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল বিশ্বকাপের শেষ ষোলো: টিকিটের দামে বড় ধস

1

ঝালকাঠির নলছিটিতে সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দিলেন মা: উদ্ধার তৎ

2

ফ্রান্স-মরক্কো ম্যাচে বিতর্কিত আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো ত

3

পাবনার ঈশ্বরদীতে ডিজেল সংকট ২০২৬ | কৃষকদের দুর্ভোগ ও মন্ত্রী

4

চাপে ক্রিপ্টো বাজার, কমল বিটকয়েন

5

তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রিতে ট্রাম্পের সমর্থন: কোণঠাসা ইসরাই

6

জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার: জ

7

পুশইনে ব্যর্থ বিএসএফ

8

ক্ষমতার প্রতীক ছিল হাসানাতের সেরনিয়াবাত ভবন, ধ্বংসস্তূপে এখ

9

পাকিস্তান বনাম বাংলাদেশ ওয়ানডে: টস জিতে ফিল্ডিংয়ে টাইগাররা,

10

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬৫৬

11

প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হবে: প্রতিমন্ত্রী

12

সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ে ককটেল হামলা ও বিস্ফোরণ, আহত ১

13

সিদ্ধিরগঞ্জে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৬১৪ কম্বল ও

14

গোলবন্যায় লিগ এমএক্স অল-স্টারসকে হারালো এমএলএস অল-স্টারস

15

নিরালা চরিত্রে রুনা খান: নতুন সিনেমা 'জলপবন'-এর শুটিং শুরু হ

16

হবিগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে সবজি ব্যবসায়ীসহ নিহত

17

বিটিএস তারকার বাড়িতে ১৩৩ বার বেল বাজানো ভক্তের কারাদণ্ড

18

পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা করলেন বাব

19

সৌদি আরবের নাজরান বিমানবন্দরে হুথিদের ড্রোন হামলা

20