|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে বাড়িতে ঢুকে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বিরুদ্ধে। মঙ্গলবার (২৮ জুলাই) এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। এর আগে সোমবার (২৭ জুলাই) দুপুরে সদর উপজেলার চিলারং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চিলারং গ্রামে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে।

অভিযুক্ত ইউপি সদস্যের নাম মো. আলাউদ্দীন (৫৬), যিনি চিলারং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর বাবা পেশায় দিনমজুর। সোমবার সকালে তিনি তার অসুস্থ বড় মেয়েকে ডাক্তার দেখাতে দিনাজপুরে যান এবং তার স্ত্রীও কাজের সূত্রে বাইরে যান। সেই সুযোগে বাড়িতে একা থাকা কিশোরীর কাছে এসে ইউপি সদস্য আলাউদ্দীন ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এনআইডি কার্ডের ফটোকপি চান। কিশোরী কার্ড দিলে পরিবারের অন্য সদস্যদের খোঁজ নেন এবং বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের ভেতরে ঢুকে তার গায়ে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা চালান।

এ সময় কিশোরী আত্মরক্ষার্থে খাটের নিচে লুকিয়ে পড়ে এবং সুযোগ বুঝে ঘর থেকে বের হয়ে চিৎকার শুরু করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ইউপি সদস্য সুকৌশলে পালিয়ে যান। পরে দিনাজপুর থেকে ফিরে মেয়ের গলায় আঁচড়ের দাগ ও শারীরিক অসুস্থতা দেখে বাবা তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সালিশে বসতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য তাদের কোনো কথা না শুনে উল্টো দেখে নেওয়ার হুমকি দেন। ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. শাহজাহান আলী জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ: তীব্

1

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা পরিবারের রাজনৈতিক উত্তরাধিকারী কে? ফ

2

অনূর্ধ্ব-২০ দলের দুই কোচের হাতাহাতি: উজবেকিস্তান সফরের আগে ব

3

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

4

স্পেন বনাম আর্জেন্টিনা: ফিফা বিশ্বকাপ ২০২৬ গ্র্যান্ড ফাইনাল

5

পশ্চিমবঙ্গে ‘গুণ্ডা দমন’ আইন: কী থাকছে নতুন এই বিলে?

6

Ox Alpha AI Mystery: Is It Google Gemini or Zhipu AI?

7

লেবাননে স্থায়ী সেনা রাখার ইসরাইলি পরিকল্পনার বিরোধিতা করল যু

8

সংসদে রাষ্ট্রপতির ভাষণের অধিকার নেই: সৈয়দ আব্দুল্লাহ মুহাম্

9

ভারত সিরিজের জন্য ইব্রাহিম জাদরানকে অধিনায়ক করে টি-টোয়েন্ট

10

বৈশ্বিক টেক্সটাইল বাজারে উদ্ভাবনের গুরুত্ব

11

Jordan vs Argentina FIFA World Cup 2026 Match Preview & Line

12

বেলুচিস্তানে কোস্ট গার্ড ক্যাম্পে ভয়াবহ আত্মঘাতী হামলা: ৩০ ন

13

হরমুজ প্রণালি সংকট: মার্কিন সামরিক শক্তির সীমাবদ্ধতা ও মধ্যপ

14

অনুপম রায়ের প্রথম স্ত্রী কে ছিলেন?

15

সম্পর্ক ভেঙে গেলেও জীবন থেমে থাকে না: জেনিফার লোপেজ

16

মেক্সিকোর উপকূলে শক্তিশালী ৭.৩ মাত্রার ভূমিকম্প, জারি ছিল সু

17

বিতর্কিত বাণিজ্যিক পরিকল্পনা থেকে সরে এসে ক্ষমা চাইল ফিফা, ট

18

গাজা চুক্তি নিয়ে নেতানিয়াহুর তীব্র সমালোচনা করলেন সাবেক সেন

19

উজবেকিস্তানের বিপক্ষে রোনালদোর লড়াই

20