|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাওয়ায় বুলডোজার দিয়ে প্রবাসীর বাড়ি গুঁড়িয়ে দিল দ্বিতীয় স্ত্রীর স্বজনরা

প্রথম স্ত্রীকে বাদ দিয়ে দ্বিতীয় বিয়ে করার পর আবারও প্রথম স্ত্রীর সঙ্গেই সম্পর্ক জোড়া লাগিয়ে তাকে নিয়ে বিদেশ পাড়ি জমানোর জেরে এক অভিনব ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্বামীর এমন প্রতারণা ও বিশ্বাসঘাটকতায় ক্ষুব্ধ হয়ে বুলডোজার দিয়ে ওই প্রবাসীর আস্ত বাড়ি গুঁড়িয়ে দিয়েছেন দ্বিতীয় স্ত্রীর স্বজন ও পরিবারের লোকজন। গত রোববার (২ আগস্ট) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের খেজুরতলা গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খেজুরতলা গ্রামের মৃত রমজান আলির ছেলে মালয়েশিয়া প্রবাসী রফিউদ্দিন দীর্ঘদিন বিদেশে অবস্থান করার সময় জানতে পারেন তার প্রথম স্ত্রী ছনিয়া খাতুন এক ইতালি প্রবাসীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে ঘর ছেড়েছেন। পরবর্তীতে থানায় সালিশি বৈঠকের মাধ্যমে সেই বিষয়ের আপাত মীমাংসা হলেও ছনিয়া প্রথম স্বামীর কাছে না ফিরে সেই ইতালি প্রবাসীর সঙ্গেই থেকে যান। এরপর দেশে ফিরে রফিউদ্দিন একই গ্রামের মুকুল হোসেনের মেয়ে রিমা খাতুনকে ভালোবেসে দ্বিতীয় বিয়ে করেন।

দ্বিতীয় স্ত্রীর সঙ্গে প্রায় এক বছর সংসার করার পর রফিউদ্দিনের সঙ্গে গোপনে ফের যোগাযোগ শুরু হয় তার প্রথম স্ত্রী ছনিয়ার। একপর্যায়ে প্রথম স্ত্রীকে পুনরায় আপন করে নেন রফিউদ্দিন এবং তাকে নিয়েই গত রোববার গোপনে মালয়েশিয়ায় পাড়ি জমান। স্বামীর এমন আকস্মিক পলায়ন ও প্রতারণায় মানসিকভাবে ভেঙে পড়েন দ্বিতীয় স্ত্রী রিমা খাতুন। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন রিমার স্বজন ও পরিবারের সদস্যরা।

রোববার সকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার খেজুরতলা গ্রামে চরম উত্তেজনার মধ্যে একটি শক্তিশালী বুলডোজার বা এক্সকাভেটর এনে প্রবাসী রফিউদ্দিনের বসতবাড়িটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়। প্রকাশ্য দিবালোকে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙচুরের এই দৃশ্য দেখতে আশপাশের এলাকার শত শত মানুষ ভিড় জমান।

এ বিষয়ে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য বোরহান উদ্দিন জানান, মুকুল হোসেনের মেয়ে রিমা অত্যন্ত ভদ্র ও ভালো স্বভাবের একটি মেয়ে। তার জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলা কোনোভাবেই উচিত হয়নি। তবে রিমা বা তার স্বজনদের ক্ষোভ থাকা স্বাভাবিক হলেও এভাবে বুলডোজার দিয়ে বাড়ি না ভেঙে আইনগত ব্যবস্থা নিলে তা বেশি যুক্তিযুক্ত হতো বলে মন্তব্য করেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাঈল গণমাধ্যমকে জানান, পুরো বিষয়টি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। এ ঘটনায় এখনও সুনির্দিষ্ট কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন চলাচল শুরু আজ

1

দেশের ২০১ উপজেলায় নতুন ক্রীড়া অফিস: নিয়োগ পাবে ৬০৩ জন

2

হেডিংলিতে বড় হার ও টেস্ট ক্রিকেটে লজ্জার রেকর্ডে নাম লেখাল প

3

যে কৌশলে অস্ট্রেলিয়ার ব্যাটিং ধসিয়ে ইতিহাস গড়লেন পেসার হাস

4

সালমান শাহ হত্যা মামলা: বিমানবন্দর থেকে গ্রেফতার অভিনেতা ডন

5

বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা

6

জেন-জি বিক্ষোভ: সরকারের কাছে ৫ দফা দাবি পেশ রাহুল গান্ধীর

7

নাটোরের লালপুরে ইউএনও কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে মা

8

বিশ্বকাপের নকআউট পর্বে তীব্র দাবদাহের ঝুঁকি: ফিলাডেলফিয়ায়

9

টুলুকার বিপক্ষে বদলার লড়াইয়ে সন হিউং-মিন: এলএফসি-র বিশেষ মিশ

10

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

11

মোদির পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গ

12

সৌদি আরবে হুথি হামলার নিন্দা, রিয়াদের পাশে থাকার প্রতিশ্রুতি

13

হামের প্রাদুর্ভাবের উৎস রোহিঙ্গা ক্যাম্প: রামেক হাসপাতালে বি

14

মারধরের অভিযোগের বিষয়ে মুখ খুললেন তানজিন তিশা

15

দেশে হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আক্রান্ত সহস্রাধিক, মৃত্যু

16

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে কি ব্ল্যাক কফি কার্যকর? যা বলছেন

17

বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে: অ্যাটর্নি জেনারেল

18

বগুড়ায় পদযাত্রায় আসছেন এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস

19

সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চশমা পেলেন ১২৬ দরিদ্র

20