দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতাকে ছিনতাই,

০ শেয়ার
সিলেটে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতাকে ছিনতাই,

সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে হাতকড়াসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নিয়েছে তাঁর সমর্থকরা। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হলে পুলিশ বাদী হয়ে ৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

সংক্ষেপে মূল তথ্য
  • সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা ও ভাঙচুর চালিয়ে হাতকড়াসহ আটক এক নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
  • সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার হরিপুর বাজার সংলগ্ন করিছের ব্রিজ এলাকায় এ ঘটনাটি ঘটে।
  • তিনি জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।


সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা ও ভাঙচুর চালিয়ে হাতকড়াসহ আটক এক নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার হরিপুর বাজার সংলগ্ন করিছের ব্রিজ এলাকায় এ ঘটনাটি ঘটে।

ছিনিয়ে নেওয়া ওই আসামির নাম জাকারিয়া মাহমুদ। তিনি জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি জাকারিয়াকে আটক করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। পরবর্তীতে তাঁকে থানায় নিয়ে যাওয়ার পথে করিছের ব্রিজ নামক স্থানে পৌঁছালে একটি পিকআপ (ডিআই গাড়ি) দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করে সংঘবদ্ধ দুর্বৃত্তরা। একপর্যায়ে তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে এবং হাতকড়াসহ জাকারিয়াকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আল আমীন জানান, ঘটনার পরপরই পুলিশ বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫-২০ জন অর্থাৎ মোট ৬০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে। ঘটনার রাতেই অভিযান চালিয়ে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মঙ্গলবার (১০ নভেম্বর) আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সিলেটের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি জাকারিয়া এবং হামলায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে এলাকা জুড়ে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

তাহসিফের মৃত্যুর তদন্তে নতুন মোড়, সিসিটিভিতে উত্তরার বারের ফুটেজ

2

বিপ্লব কুমার ও গোলাম রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত

3

ব্রাজিল-মরক্কো ম্যাচে রেফারি সেই বিতর্কিত ভিনচিচ

4

জ্যাকসনের জোড়া গোল, ফেদেরবাচেকে ৬-০ গোলে উড়িয়ে দিল অ্যাস্টন ভিলা

5

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

6

শান্তি আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

7

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

8

অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ

9

৯ জুলাই প্রকাশিত হবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল: যেভাবে জানবেন

10

মুমিনের কাছে দুনিয়ার কষ্ট: বিপদের আড়ালে আল্লাহর বিশেষ রহমত ও পুরস্কার