|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

তীব্র লোডশেডিং: রাজশাহীর ১৪ বিদ্যুৎ উপকেন্দ্রে নিরাপত্তা চেয়ে প্রশাসনের চিঠি

ছবি: সংগৃহীত

তীব্র লোডশেডিং: রাজশাহীর ১৪ বিদ্যুৎ উপকেন্দ্রে নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে চিঠি

চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় তীব্র লোডশেডিংয়ের কবলে পড়েছে পুরো রাজশাহী অঞ্চল। গ্রাহকদের মধ্যে তৈরি হওয়া ক্ষোভ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জেলার ১৪টি বিদ্যুৎ উপকেন্দ্রে (সাব-স্টেশন) বাড়তি নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে চিঠি পাঠিয়েছে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি। বুধবার (১২ আগস্ট) এই চিঠি দেওয়া হয়।

পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, রাজশাহীর ৫টি উপজেলায় বর্তমানে দিনে ও রাতে বিদ্যুতের মোট চাহিদা ১১০ থেকে ১১৫ মেগাওয়াট। এর বিপরীতে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে মাত্র ৮০ থেকে ৮৫ মেগাওয়াট। অর্থাৎ প্রায় ২৫ শতাংশ বা ৩০ মেগাওয়াট ঘাটতি থাকায় বিভিন্ন এলাকায় দফায় দফায় দীর্ঘ লোডশেডিং হচ্ছে। রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র ব্যবস্থাপক রবেন্দ্র চন্দ্র রায় জানান, লোডশেডিংকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্যই সাব-স্টেশনগুলোতে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করতে বলা হয়েছে।

অন্যদিকে রাজশাহী মহানগরীতেও বিদ্যুতের ঘাটতি অব্যাহত রয়েছে। নর্থ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (নেসকো) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুল আলম চৌধুরী জানান, মহানগরীতে বর্তমানে গড়ে ১৩৫ থেকে ১৩৯ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ মিলছে ১১১ থেকে ১১৩ মেগাওয়াটের মতো। অর্থাৎ মহানগরীতেও গড়ে ২০ থেকে ৩০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করতে হচ্ছে। বর্তমান ভ্যাপসা গরমে এই তীব্র লোডশেডিংয়ের কারণে রাজশাহী মহানগর ও জেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে এবং জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির পূর্বাভাস: শিলাবৃষ্টির শঙ্কা ও ত

1

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিয়ে চীনের উদ্বেগ

2

Canada vs Qatar Prediction: ২০২৬ বিশ্বকাপে কানাডা ও কাতারের

3

তুরস্কের আকাশসীমায় ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস: তেহরানকে আঙ্কার

4

ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে টান: বিশ্ব

5

খুলনা ও চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ১ নম্বর

6

কুমিল্লার রেস্টুরেন্টে ভুলবশত ফেলে যাওয়া কাশ্মীরি শিশু উদ্ধা

7

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খ

8

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশীদারিত্ব বাড়া

9

ব্রাজিলের জার্সিতে ১৬ বছরের অধ্যায়ের ইতি টানলেন নেইমার

10

৩০ বছর পর ধামরাইয়ের বেদে পল্লীতে ডিসি ফরিদা খানম

11

সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

12

ম্যারাডোনার স্মৃতির পথে মেসি

13

সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী

14

সুপার এল নিনোর সতর্কবার্তা নাসার

15

আমদানিকৃত পাঙাশের ফিলের দাম বাড়ছে

16

Brazil vs Morocco 2026 লাইভ ম্যাচ প্রেডিকশন ও একাদশ ২০২৬

17

নড়াইলে তথ্য না দেওয়ায় মৎস্য কর্মকর্তার ওপর হামলার অভিযোগ: স্

18

কুষ্টিয়ায় হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি

19

ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ন

20