দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

অর্থনীতিবিষয়ক সাংবাদিক ফারুক মেহেদীর নতুন প্রামাণ্যচিত্র ‘শান্তির অগ্রদূত’

০ শেয়ার
অর্থনীতিবিষয়ক সাংবাদিক ফারুক মেহেদীর নতুন প্রামাণ্যচিত্র ‘শান্তির অগ্রদূত’

অর্থনীতিবিদ ও সাংবাদিক ফারুক মেহেদী নির্মাণ করেছেন মহাত্মা গান্ধীর নোয়াখালী সফর ও অসাম্প্রদায়িক চেতনাভিত্তিক নতুন প্রামাণ্যচিত্র ‘শান্তির অগ্রদূত’।

সংক্ষেপে মূল তথ্য
  • অর্থনীতির জটিল সমীকরণ, সংকট ও সম্ভাবনার খবরের বাইরে প্রামাণ্যচিত্র নির্মাণ করেও দেশ-বিদেশে খ্যাতি কুড়িয়েছেন বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ ফারুক আহাম্মদ, যিনি লেখালেখিতে ফারুক মেহেদী নামেই সমধিক পরিচিত।
  • বাউল সম্রাট শাহ আবদুল করিম ও হাসন রাজার জীবন এবং দৃষ্টিপ্রতিবন্ধী দম্পতির সংগ্রাম নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণের পর এবার তিনি মহাত্মা গান্ধীর বাংলাদেশ অবস্থান ও অহিংস আন্দোলন নিয়ে নির্মাণ করেছেন নতুন প্রামাণ্যচিত্র ‘শান্তির অগ্রদূত’।
  • দীর্ঘদিন ধরে হার্ড রিপোর্টিং ও অর্থনীতির রূপান্তর নিয়ে কাজ করা ফারুক মেহেদী পেশাগত সাংবাদিকতার পাশাপাশি সৃজনশীল কাজেও সমানভাবে সক্রিয়।

অর্থনীতির জটিল সমীকরণ, সংকট ও সম্ভাবনার খবরের বাইরে প্রামাণ্যচিত্র নির্মাণ করেও দেশ-বিদেশে খ্যাতি কুড়িয়েছেন বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ ফারুক আহাম্মদ, যিনি লেখালেখিতে ফারুক মেহেদী নামেই সমধিক পরিচিত। বাউল সম্রাট শাহ আবদুল করিম ও হাসন রাজার জীবন এবং দৃষ্টিপ্রতিবন্ধী দম্পতির সংগ্রাম নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণের পর এবার তিনি মহাত্মা গান্ধীর বাংলাদেশ অবস্থান ও অহিংস আন্দোলন নিয়ে নির্মাণ করেছেন নতুন প্রামাণ্যচিত্র ‘শান্তির অগ্রদূত’।

দীর্ঘদিন ধরে হার্ড রিপোর্টিং ও অর্থনীতির রূপান্তর নিয়ে কাজ করা ফারুক মেহেদী পেশাগত সাংবাদিকতার পাশাপাশি সৃজনশীল কাজেও সমানভাবে সক্রিয়। তাঁর এবারের কাজের মূল বিষয়বস্তু ১৯৪৬ সালে সাম্প্রদায়িক দাঙ্গার সময় মহাত্মা গান্ধীর নোয়াখালী সফর এবং গ্রামে গ্রামে ঘুরে তাঁর অহিংস ও অসাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা প্রচার। এর আগে শাহ আবদুল করিমের জীবন ও কর্ম নিয়ে নির্মিত তাঁর ‘শিকড়’ প্রামাণ্যচিত্রটির মূল সুরও ছিল অসাম্প্রদায়িক চেতনা। বর্তমান বিশ্বজুড়ে পরাশক্তিগুলোর যুদ্ধংদেহী মনোভাব এবং দেশের ভেতরে ধর্মের নাম ব্যবহার করে স্বার্থান্বেষী মহলের অসাম্প্রদায়িক চেতনা নষ্ট করার অপচেষ্টার বিরুদ্ধে শান্তি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতেই এই প্রামাণ্যচিত্র নির্মাণ করা হয়েছে। নির্মাতা ফারুক মেহেদী বিশ্বাস করেন, ‘শান্তির অগ্রদূত’ প্রামাণ্যচিত্রটি সব ধর্ম, বর্ণ ও পেশার মানুষের মাঝে পারস্পরিক সম্প্রীতি ও অসাম্প্রদায়িক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

হরমুজ প্রণালি বন্ধ: ১৯৭০-এর দশকের চেয়েও বড় বৈশ্বিক তেল সংকটের পদধ্বনি

2

মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

3

কংগ্রেস নেতা হত্যা মামলায় সবাই খালাস

4

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা প্রশ্নফাঁস: সন্দেহে ২০ জন

5

মুখোমুখি লুইজ ইনাসিও লুলা ও ফ্লাভিও বলসোনারো

6

বেতিসকে ৫-২ গোলে উড়িয়ে দেওয়ার পরও কেন চিন্তিত বার্সেলোনা?

7

দেশের বাজারে স্বর্ণের দাম কমল: জেনে নিন আজকের দর

8

দণ্ডিত ৭ আসামির খোঁজ পেলেই গ্রেফতার করে দেশে আনা হবে: চিফ প্রসিকিউটর

9

এসএসসি পরীক্ষা ২০২৬: মাউশির ১১ দফা নির্দেশনা ও কঠোর নজরদারি

10

ভারতে যৌতুকজনিত মৃত্যুর উদ্বেগজনক বৃদ্ধি: কেন নির্বাক প্রশাসন ও সমাজ?