দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ, শুরু ২০ আগস্ট

০ শেয়ার
চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ, শুরু ২০ আগস্ট
ফাইল ছবি

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ করা হয়েছে। আগামী ২০ আগস্ট থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।

সংক্ষেপে মূল তথ্য
  • চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত হওয়া উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সংশোধিত ও নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে।
  • নতুন রুটিন অনুযায়ী, আগামী ২০ আগস্ট থেকে স্থগিত পরীক্ষা শুরু হয়ে চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।
  • এ ছাড়া ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ আগস্ট থেকে ১৮ আগস্টের মধ্যে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত হওয়া উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সংশোধিত ও নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন রুটিন অনুযায়ী, আগামী ২০ আগস্ট থেকে স্থগিত পরীক্ষা শুরু হয়ে চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। এ ছাড়া ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ আগস্ট থেকে ১৮ আগস্টের মধ্যে।

প্রকাশিত সূচি অনুযায়ী, ২০ আগস্ট ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষার মাধ্যমে স্থগিত পরীক্ষা শুরু হবে। এরপর ২২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং ২৭ আগস্ট এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৯ আগস্ট ভূগোল এবং আরবি ও পালি (প্রথম পত্র) এবং ৩১ আগস্ট এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে।

এ ছাড়া ২ সেপ্টেম্বর রসায়ন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের পরীক্ষা এবং ৫ সেপ্টেম্বর সংশ্লিষ্ট বিষয়গুলোর দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে। ৭ সেপ্টেম্বর অর্থনীতি প্রথম পত্র ও প্রকৌশল অঙ্কন এবং ৯ সেপ্টেম্বর এগুলোর দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, সকালের শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকালের শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে নিজ নিজ আসনে উপস্থিত থাকতে হবে। উল্লেখ্য, গত ৮ জুলাই থেকে অনিবার্য কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

মহাকাশে এআইচালিত দুটি রিমোট সেন্সিং উপগ্রহ পাঠাল চীন

2

মেয়ে অন্বেষাকে নিয়ে স্বস্তিকা মুখার্জির আবেগপূর্ণ বার্তা ২০২৬

3

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ক্রমেই সমৃদ্ধ হচ্ছে: দীনেশ ত্রিবেদী

4

লুইস ফাররাখানের স্ত্রী ও নেশন অব ইসলামের ফার্স্ট লেডি খাদিজা ফাররাখানের প্রয়াণ

5

সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেপ্তার

6

বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি ও স্থানীয় জনতা

7

অছাত্ররা রাজনীতি নয়, অ্যালামনাই অ্যাসোসিয়েশন করুন: জবি শিক্ষক সমিতি

8

বিশ্বকাপ খেলায় কি নিষিদ্ধ হচ্ছেন মেসি? গুঞ্জনের অবসান ঘটিয়ে যা জানাল এমএলএস

9

ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি হাকিমি

10

কুম্ভ রাশির আজকের রাশিফল: ২১ জুলাই, ২০২৬