দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়া সিরিজে শেষ মুহূর্তে স্কোয়াডে ডাক পেলেন লিটন দাস

০ শেয়ার
অস্ট্রেলিয়া সিরিজে শেষ মুহূর্তে স্কোয়াডে ডাক পেলেন লিটন দাস

চোট কাটিয়ে ফিহনেসে উন্নতি করায় অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম টেস্টের স্কোয়াডে শেষ মুহূর্তে অন্তর্ভুক্ত হয়েছেন লিটন দাস।

সংক্ষেপে মূল তথ্য
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ শুরুর ঠিক আগে ইনজুরি কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার লিটন দাস।
  • শনিবার (১ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর নিশ্চিত করেছে।
  • বাম পায়ের কাফে চোট পাওয়ার কারণে গত জুন মাস থেকেই মাঠের বাইরে ছিলেন ৩১ বছর বয়সি এই ক্রিকেটার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ শুরুর ঠিক আগে ইনজুরি কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। শনিবার (১ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর নিশ্চিত করেছে।

বাম পায়ের কাফে চোট পাওয়ার কারণে গত জুন মাস থেকেই মাঠের বাইরে ছিলেন ৩১ বছর বয়সি এই ক্রিকেটার। যে কারণে প্রথমে ঘোষিত টেস্ট স্কোয়াডে তার নাম রাখা হয়নি। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় দ্রুত সুস্থ হয়ে ওঠায় এবং ফিটনেসে সন্তোষজনক উন্নতি হওয়ায় টিম ম্যানেজমেন্ট তাকে প্রথম টেস্টের জন্য বিবেচনা করেছে। বিসিবি জানিয়েছে, রোববারই তিনি অস্ট্রেলিয়ার ডারউইনের উদ্দেশে ঢাকা ছাড়বেন এবং সেখানে গিয়ে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন।

আগামী ৬ থেকে ৮ আগস্ট তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ দল। এরপর ১৩ আগস্ট ডারউইনের মাররারা ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। দুই ম্যাচের এই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২২ আগস্ট।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, মুশফিক হাসান ও মোস্তাফিজুর রহমান।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি ও স্থানীয় জনতা

2

পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু

3

অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না: ডা. শফিকুর রহমান

4

মেসির ফাউল ও লাল কার্ড বিতর্ক

5

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনা: শাহআলী থানার ওসি প্রত্যাহার

6

স্থানীয় সরকার নির্বাচন কবে হবে, জানালেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন

7

দেশের ২০১ উপজেলায় নতুন ক্রীড়া অফিস: নিয়োগ পাবে ৬০৩ জন

8

‘ব্রহ্মাস্ত্র ২’-এ ছোট চরিত্রে আলিয়া ভাট: নতুন কী চমক থাকছে?

9

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ১৪ মার্চ

10

সালমান মুক্তাদিরের উচিত ছিল পুরো ঘটনা জেনে মন্তব্য করা: রাশেদ খাঁন