দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

০ শেয়ার
বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী
সংগৃহীত ছবি

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন ২০২৬ উদযাপনে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে তিন কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ট্রাস্টের পক্ষ থেকে দুই কোটি টাকা চাওয়া হলেও আবেদনের চেয়ে এক কোটি টাকা বেশি অনুদান অনুমোদন করেছেন তিনি।

সংক্ষেপে মূল তথ্য
  • খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন ২০২৬ উদযাপনে তিন কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
  • এ উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে দুই কোটি টাকা অনুদান চাওয়া হয়েছিল।
  • তবে আবেদনের চেয়ে এক কোটি টাকা বেশি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন ২০২৬ উদযাপনে তিন কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে দুই কোটি টাকা অনুদান চাওয়া হয়েছিল। তবে আবেদনের চেয়ে এক কোটি টাকা বেশি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।

সোমবার (২ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো এ-সংক্রান্ত সারসংক্ষেপে তিন কোটি টাকা অনুদান দেওয়ার প্রস্তাব অনুমোদন করেন তিনি।

আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হবে। এ উপলক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিশেষ অনুদান দেওয়ার প্রস্তাব করা হয়।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো সারসংক্ষেপে জানানো হয়, বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়নে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুই কোটি টাকা বরাদ্দের অনুমোদন চাওয়া হয়েছিল।

তবে প্রস্তাবিত দুই কোটি টাকার পরিবর্তে তিন কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে ট্রাস্টের চাওয়া অর্থের তুলনায় এক কোটি টাকা বেশি বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান এ তথ্য জানিয়েছেন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

সজলনয়নে রাজা সেনকে বিদায় টলিপাড়ার! বড়পর্দা থেকে তথ্যচিত্র

2

জমি বিক্রির ৫ লাখ টাকার লোভেই ইসমাইলকে খুন

3

গণভোটের রায় ও ১১ দফা দাবিতে সচিবালয়ের সামনে ১১-দলীয় ঐক্যের অবস্থান, পুলিশি বাধা

4

কারাগারে অভিনেতা জাহের আলভী

5

ইনজুরি কাটিয়ে ভারতের ওডিআই স্কোয়াডে হার্ষিত রানা

6

জিম্বাবুয়ের বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন: মোহাম্মদ আশরাফুল

7

দেশে ১ হাজার কোটি টাকা বিনিয়োগে আগ্রহী আমিরাত প্রবাসী বাংলাদেশিরা

8

উৎপাদনে যেতে চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট

9

সিরিয়া ইস্যুতে এরদোয়ানকে ইসরায়েলের হুঁশিয়ারি

10

হাইব্রিড সংস্করণে আসছে ২০২৭ লেক্সাস এনএক্স: এক নজরে সব আপডেট