দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

উত্তরা বারে তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী দিশার ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

০ শেয়ার
উত্তরা বারে তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী দিশার ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় উদ্ধারকৃত সিসিটিভি ফুটেজে বারে তাঁর সঙ্গে থাকা তরুণী দিশাকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ।

সংক্ষেপে মূল তথ্য
  • বাংলাদেশ বিমানবাহিনীর বরখাস্ত হওয়া সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার তরুণী দিশাকে (১৯) সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।
  • শনিবার রাতে অভিযান চালিয়ে তাঁক গ্রেপ্তার করার পর রোববার রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।
  • টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে দিশাকে গ্রেপ্তার করা হয়।


বাংলাদেশ বিমানবাহিনীর বরখাস্ত হওয়া সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার তরুণী দিশাকে (১৯) সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে তাঁক গ্রেপ্তার করার পর রোববার রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে দিশাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর হত্যাকাণ্ডের মূল রহস্য ও প্রকৃত তথ্য উদঘাটনের জন্য তাঁকে রোববার আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন জমা দেওয়া হয়েছে।

সিসিটিভি ফুটেজে চাঞ্চল্যকর দৃশ্য: নৌ পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর রাতে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ। পরিবারের ভাষ্যমতে, ঘটনার রাতে তাঁর জুনিয়র বন্ধু শাহরিয়ার রেজা দ্বীপের ফোন পেয়ে তাহসিফ নিজ মোটরসাইকেল নিয়ে বের হন। পরদিন ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরখান থানাধীন তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।

ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ দেখতে পায়, মৃত্যুর আগের রাতে তাহসিফের সাথে কেবল দীপই ছিলেন না, তাঁদের সঙ্গে পুরোটা সময় ছিলেন দিশাও। উত্তরার সোনারগাঁ জনপদের পাশের 'নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বার'-এর সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত ১০টা ১৭ মিনিট থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত তাহসিফ ও দিশা সেখানে অবস্থান করছিলেন। পরে একই মোটরসাইকেলে চড়ে তাঁরা সেখান থেকে প্রস্থান করেন।

মামলার সার্বিক অবস্থা: তাহসিফের মৃত্যুর ঘটনায় তাঁর বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় ইতোমধ্যে বন্ধু শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের আদেশে বর্তমানে তিনি নৌ পুলিশের ৪ দিনের রিমান্ডে রয়েছেন। আইনশৃঙ্খল বাহিনী জানিয়েছে, হত্যাকাণ্ডে দীপের সরাসরি সংশ্লিষ্টতার তথ্য ও প্রমাণ পাওয়া গেছে। এবার বারে তাঁর সাথে অবস্থান করা দিশাকে গ্রেপ্তারের মাধ্যমে পুরো ঘটনার নেপথ্যের কারণ উন্মোচনের চেষ্টা করছে তদন্তকারীরা।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

সৌদি আরবের নাজরান বিমানবন্দরে হুথিদের ড্রোন হামলা

2

বিসিবির অপকর্ম ও সম্পদের হিসাব নিয়ে তদন্ত হবে: সংসদে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

3

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসন মোকাবিলায় মুসলিম বিশ্বকে ঐক্যের ডাক ইরানের

4

সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান যুক্তরাষ্ট্র সফর ২০২৬ | জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সম্মাননা

5

আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

6

ফের কলকাতায় মেসি? বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর নিয়ে বাড়ছে সম্ভাবনা

7

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান

8

বাড়ছে না জ্বালানি তেলের দাম: গুজব না ছড়াতে তথ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

9

জায়ো পেড্রোর হ্যাটট্রিকে সহজ জয়, জাবি আলোনসোর চেলসি যুগ শুরু

10

দুই সপ্তাহে স্বর্ণের সর্বনিম্ন দাম