দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

ধু সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, কঠোর আইনি শাস্তির দাবি জামায়াত আমিরের

০ শেয়ার
ধু সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, কঠোর আইনি শাস্তির দাবি জামায়াত আমিরের

রাড্ডা ক্লিনিক দখলের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শুধু সাংগঠনিক ব্যবস্থা যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি দৃশ্যমান আইনি শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সংক্ষেপে মূল তথ্য
  • রাডার ক্লিনিক দখলের মতো চাঞ্চল্যকর ঘটনার ক্ষেত্রে কেবল দলীয় বা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করাই যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
  • বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ও দৃশ্যমান আইনি ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানান।
  • ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, রাতের অন্ধকারে রাড্ডা ক্লিনিক দখলের ন্যক্কারজনক ঘটনার পর সরকার ও ক্ষমতাসীন দল বাধ্য হয়ে কিছু সাংগঠনিক পদক্ষেপ নেওয়া শুরু করেছে।

রাডার ক্লিনিক দখলের মতো চাঞ্চল্যকর ঘটনার ক্ষেত্রে কেবল দলীয় বা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করাই যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ও দৃশ্যমান আইনি ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানান।

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, রাতের অন্ধকারে রাড্ডা ক্লিনিক দখলের ন্যক্কারজনক ঘটনার পর সরকার ও ক্ষমতাসীন দল বাধ্য হয়ে কিছু সাংগঠনিক পদক্ষেপ নেওয়া শুরু করেছে। তবে এত বড় অপরাধের জন্য এ ধরনের ব্যবস্থা কোনোভাবেই যথেষ্ট হতে পারে না। দেশের সাধারণ মানুষ ও সচেতন নাগরিক সমাজ এই অপরাধীদের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য আইনি পদক্ষেপ এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চায়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ও লুটপাট হওয়া ওই স্বাস্থ্যকেন্দ্রটি সরকারের পক্ষ থেকেই টেকসইভাবে পুনর্নির্মাণ করার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ভারতের স্বাধীনতা দিবস: বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

2

অজ্ঞাত নিরাপত্তার হুমকির মুখে ব্রিটেন থেকে সব মার্কিন বোমারু বিমান প্রত্যাহার

3

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলা ও প্যান্ডেল ভাঙচুরের অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

4

‘বাংলাদেশকে দাস রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখতে হবে’: ইশরাক

5

বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের পর বিশাল আর্থিক শাস্তির মুখে অস্ট্রেলিয়া

6

নতুন অধিনায়ক খুঁজছে বাংলাদেশ, আলোচনায় যারা

7

মোবাইলের জন্য কিশোর হত্যা: ১৯ বছর পর মামা-ভাগনের যাবজ্জীবন

8

গরুর মাংস রান্নার সময় সবুজ হয়ে যাওয়ার রহস্য: যা বলছেন বিশেষজ্ঞরা

9

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

10

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ওভারেই হ্যাটট্রিক করেছেন যেসব বোলার