|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারত থেকে ছড়ানো ভুয়া তথ্যে উত্তাল ইসরাইল ও যুক্তরাষ্ট্র, যেভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল গুজব

জেনারেল ভাহিদিকে নিয়ে হওয়া ভুয়া বক্তব্যটি নিয়ে মন্তব্য করেছেন বেনিয়ামিন নেতানিয়াহুও। সংগৃহীত ছবি

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সম্পূর্ণ ভুয়া তথ্য আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। ভারতের একটি এক্স অ্যাকাউন্ট থেকে আসা ইরানের পারমাণবিক অস্ত্র সংক্রান্ত একটি মিথ্যা উদ্ধৃতি মুহূর্তের মধ্যে ইসরাইলি গণমাধ্যম, রাজনীতিবিদ এবং পরবর্তীতে মার্কিন রাজনৈতিক মহলেও ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, খোদ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পর্যন্ত তার নিজ বক্তৃতায় এই ভুয়া দাবিকে সত্য হিসেবে তুলে ধরেন, যা পরবর্তীতে বিশ্বজুড়ে ব্যাপক হাস্যরস ও সমালোচনার জন্ম দেয়।

গত ৫ আগস্ট ভারতের একটি অজ্ঞাত এক্স হ্যান্ডল থেকে দাবি করা হয়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ভাহিদি বলেছেন যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হাতে পারমাণবিক অস্ত্র থাকা পর্যন্ত ইরানও তা তৈরির চেষ্টা চালিয়ে যাবে। এই পোস্টের সঙ্গে ভাহিদির ছবির পাশাপাশি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি পারমাণবিক বিস্ফোরণের ছবি যুক্ত করা হয়। কিন্তু খোঁজ নিয়ে দেখা যায়, ভাহিদি কখনোই এমন কোনো মন্তব্য করেননি এবং ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো সত্যতাও এতে ছিল না। এর মাত্র দুই ঘণ্টার মাথায় ভারতের আরেকটি অ্যাকাউন্ট থেকে এই বক্তব্যের হিন্দি অনুবাদ প্রকাশ করা হয়, যা পরবর্তীতে ‘মোসাদ কমেন্টারি’ নামের একটি ইসরাইলি অ্যাকাউন্টের মাধ্যমে আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। যদিও অ্যাকাউন্টটির নামের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার মিল রয়েছে, তবুও এর সঙ্গে মোসাদের কোনো বাস্তব সংশ্লিষ্টতা নেই।

দ্রুতই এই মিথ্যা তথ্যটি মূলধারার ইসরাইলি গণমাধ্যম চ্যানেল ১৪-এ প্রচার করা হয় এবং এটিকে ইরানের পারমাণবিক বোমা তৈরির প্রথম প্রকাশ্য স্বীকারোক্তি হিসেবে উপস্থাপন করা হয়। এরপর ইসরাইলি প্রধানমন্ত্রীর ছেলে ইয়াইর নেতানিয়াহু এটি শেয়ার করেন এবং তিন ঘণ্টারও কম সময়ের মধ্যে তা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখেও উচ্চারিত হয়। একই সময়ে মার্কিন মহলেও এই গুজব দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ট্রাম্প প্রশাসনের জাতিসংঘে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ পোস্টটি শেয়ার করে মন্তব্য করেন যে ইরান অবশেষে দীর্ঘদিনের একটি সত্যি স্বীকার করে নিয়েছে। রিপাবলিকান সিনেটর রিক স্কটও এটি শেয়ার করেন এবং প্রভাবশালী সংবাদমাধ্যম ফক্স নিউজও বিষয়টি সম্প্রচার করে।

তবে খুব দ্রুতই এই তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সমালোচনার মুখে মাইক ওয়াল্টজ তার পোস্টটি এক্স থেকে মুছে ফেলতে বাধ্য হন এবং ফক্স নিউজও জানায় যে ওই উদ্ধৃতিটি সম্পূর্ণ যাচাইহীন ও ভুল ছিল, যার জন্য তারা দুঃখ প্রকাশ করে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই ভাইরাল দাবিটিকে তেহরানের বিরুদ্ধে অপপ্রচারের একটি জলন্ত উদাহরণ বলে নাকচ করে দেন। ইরান শুরু থেকেই তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হওয়ার কথা জানিয়ে আসছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনাটি প্রমাণ করেছে কীভাবে সোশ্যাল মিডিয়ার একটি ভুয়া দাবি বিভিন্ন অ্যাকাউন্ট, টিভি চ্যানেল ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের হাত ঘুরে বিশ্ববাসীর কাছে সত্য বলে প্রতীয়মান হতে পারে। এই পুরো প্রক্রিয়াকে বলা হয় ‘ন্যারেটিভ লন্ডারিং’, যেখানে একটি ডাহা মিথ্যা তথ্যকে বিভিন্ন ধাপে ঘুরিয়ে ফিরিয়ে সম্পূর্ণ বিশ্বাসযোগ্য এক রূপ দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাবিতে যুদ্ধাপরাধীদের ছবি অপসার

1

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন মাসুদ সাইদী | মাল

2

গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্

3

শাকিবের অলরাউন্ডিং পারফরম্যান্স ম্লান করে গল গ্যালান্টসের সহ

4

দেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির পূর্বাভাস: শিলাবৃষ্টির শঙ্কা ও ত

5

শক্তিশালী টাইফুন ‘বাভি’র তাণ্ডব: চীনে নিরাপদ আশ্রয়ে ২০ লাখ ম

6

রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএ

7

বগুড়ার তিন ইউনিয়নের নাম বদলের গণশুনানি মঙ্গলবার

8

দিলারা হাফিজের ইন্তেকাল ও প্রধানমন্ত্রীর শোকবার্তা ২০২৬

9

কালিয়াকৈরে পানি পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

10

নোয়াখালীর চাটখিলে নলকূপে আগুনের শিখা: খনিজ গ্যাসের সন্ধান ন

11

আয়ারল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়ে হতবাক ভারত: সিরিজ হারের

12

দ্য ড্রামা মুভি ২০২৬ | রবার্ট প্যাটিনসন ও জেনডায়া মুভি আপডে

13

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু

14

মুক্তি পেল বহু প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ: পার্ট ১’-এর ট্রেলা

15

স্নিগ্ধার বিরুদ্ধে বিস্ফোরক তথ্য ফাঁস, মুখ খুললেন মডেল জেবা

16

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে অনলাইন আবেদন চালুকে শিল্প খাত

17

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন: কী পরিবর্তন আসছে নতুন এই বিশে

18

নাটোরের লালপুরে ত্রিমুখী সংঘর্ষে শ্রমিক নিহত, আহত দুই

19

জাপানের কুমামোটো অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প: প্রাণহানি বেড়ে ৩

20