|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুলাই জাতীয় সনদকে সামনে রেখে পুরো সংবিধান পর্যালোচনার সিদ্ধান্ত বিশেষ কমিটির

জুলাই জাতীয় সনদকে মূল ভিত্তি হিসেবে ধরে দেশের পুরো সংবিধান পর্যালোচনা এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নিয়ে সুনির্দিষ্ট সংশোধনী সুপারিশ তৈরির ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সংবিধান সংশোধন সম্পর্কিত সংসদীয় বিশেষ কমিটি। মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত এই কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং এতে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী জানান, ঐতিহাসিক জুলাই সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলোর সর্বসম্মত আকাঙ্ক্ষাকে সামনে রেখেই প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনায় এই কমিটি গঠন করেছেন। সংশোধনী প্রস্তাব চূড়ান্ত করার আগে কমিটি শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা, বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতিনিধি, জ্যেষ্ঠ সাংবাদিক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, অবসরপ্রাপ্ত বিচারক এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করবে। এছাড়া ভারতের ‘কেশবানন্দ ভারতী’ মামলার উদাহরণ টেনে আইনমন্ত্রী স্পষ্ট করেন যে, সাংবিধানিক আদালতের মূল কাঠামোর নীতি বা বেসিক স্ট্রাকচার থিওরি অক্ষুণ্ণ রেখেই এই সংস্কার কাজ পরিচালিত হবে।

কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, কমিটি কেবল নিজেদের আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং সবার মতামতকে ধারণ করে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি গ্রহণযোগ্য প্রতিবেদন প্রণয়ন করা হবে। ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটিতে বর্তমানে ১২ জন সদস্য কার্যক্রমে অংশ নিচ্ছেন এবং বিরোধী দলগুলোর তরফ থেকে নাম প্রদান করা হলে তাদেরও যুক্ত করার প্রক্রিয়া উন্মুক্ত রাখা হয়েছে। সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৬ বিধি অনুযায়ী গঠিত এই বিশেষ কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তীতে সংসদে সংবিধান সংশোধনী বিল উত্থাপন করা হবে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়াকে চাপে ফেলল বাংলাদেশ | BAN vs

1

স্বাস্থ্যগত অবনতির প্রেক্ষাপটে ইমরান খানের মুক্তির গুঞ্জন, চ

2

চলতি মাসের শেষ সপ্তাহে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী

3

ফাইনালে কীভাবে মেসিকে আটকে বিশ্বচ্যাম্পিয়ন হলো স্পেন

4

বাজেট সেরা ফিচারে বাজারে এলো রেডমি নোট ১৫ এসই ৫জি: দাম ও ফিচ

5

পিয়ংইয়ংয়ে ড্রোন পাঠিয়ে ৩০ বছরের কারাদণ্ডে সাবেক প্রেসিডেন্ট

6

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা প্রশমনে সংযমের আহ্বান পাকিস্তানের

7

ভেঙে গেল অভিনেত্রী মৌসুমী হামিদের সংসার: বিচ্ছেদের পথে হাঁটল

8

অবিশ্বাস্য গতিতে রেল যোগাযোগ সচল করল ইরান: বিশ্বজুড়ে দারিদ্র

9

নড়াইলে পুকুরে ডুবে দুই ভাইয়ের করুণ মৃত্যু

10

রাজশাহী বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৩.৬৭ শতাংশ

11

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে দেশের সব বিভাগে বৃষ্টির

12

যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে বেরিয়ে গেলে ইউরোপের প্রতিরক্ষা ব্যব

13

রোনালদোর পারফরম্যান্স নিয়ে অঁরির কঠোর সমালোচনা

14

মোদির পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গ

15

রাজধানীতে টিসিবির পণ্য কিনতে লাইনে দাঁড়িয়ে দেয়াল ধসে নিহত ১,

16

দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৪

17

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ ও ভবিষ্যৎ পরিবর্তন

18

লুইস ফাররাখানের স্ত্রী ও নেশন অব ইসলামের ফার্স্ট লেডি খাদিজা

19

অভিষেকের আগেই বিপাকে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া

20