দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডাক বিভাগে ১৪টি ফুলফিলমেন্ট সেন্টার ও নতুন ফ্র্যাঞ্চাইজি সেবা চালুর উদ্যোগ

০ শেয়ার
ডাক বিভাগে ১৪টি ফুলফিলমেন্ট সেন্টার ও নতুন ফ্র্যাঞ্চাইজি সেবা চালুর উদ্যোগ
বাংলাদেশ ডাক বিভাগ

সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে ডাক বিভাগে উদ্যোক্তাভিত্তিক ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস এবং ১৪টি ফুলফিলমেন্ট সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • ঐতিহ্যবাহী ডাক বিভাগকে একটি আধুনিক ও জনবান্ধব লজিস্টিক সেবাদাতা প্রতিষ্ঠানে রূপান্তর করতে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় বেশ কিছু যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে।
  • এরই ধারাবাহিকতায় উদ্যোক্তাভিত্তিক ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের পরীক্ষামূলক কার্যক্রম এবং ই-কমার্স খাতের লজিস্টিক সহায়তার জন্য দেশের গুরুত্বপূর্ণ ১৪টি স্থানে ফুলফিলমেন্ট সেন্টার চালুর জোরালো প্রস্তুতি চলছে।
  • ডাক অধিদপ্তরের তত্ত্বাবধানে কর্মসংস্থান সৃষ্টি, সেবার মান উন্নয়ন এবং ডিজিটাল রূপান্তর এই তিন মূল লক্ষ্য সামনে রেখেই এসব কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

ঐতিহ্যবাহী ডাক বিভাগকে একটি আধুনিক ও জনবান্ধব লজিস্টিক সেবাদাতা প্রতিষ্ঠানে রূপান্তর করতে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় বেশ কিছু যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় উদ্যোক্তাভিত্তিক ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের পরীক্ষামূলক কার্যক্রম এবং ই-কমার্স খাতের লজিস্টিক সহায়তার জন্য দেশের গুরুত্বপূর্ণ ১৪টি স্থানে ফুলফিলমেন্ট সেন্টার চালুর জোরালো প্রস্তুতি চলছে। ডাক অধিদপ্তরের তত্ত্বাবধানে কর্মসংস্থান সৃষ্টি, সেবার মান উন্নয়ন এবং ডিজিটাল রূপান্তর এই তিন মূল লক্ষ্য সামনে রেখেই এসব কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

চিঠির প্রথাগত যুগ পেরিয়ে সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ডাক বিভাগ এখন আধুনিক লজিস্টিকস ও ই-কমার্স সেবা প্রদানে মনোযোগী হয়েছে। নতুন উদ্যোগের মধ্যে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস মডেলটি বিশেষভাবে আলোচিত, যার মাধ্যমে ডাক বিভাগের নির্ধারিত নেটওয়ার্কের বাইরে বেসরকারি উদ্যোক্তারা যুক্ত হয়ে পিকআপ ও ডেলিভারি সেবা পরিচালনা করবেন। এর ফলে একদিকে যেমন বিপুল পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে সাধারণ মানুষ কোনো সময়ের বাধা ছাড়াই নিরবচ্ছিন্ন ডাকসেবা উপভোগ করতে পারবেন। এছাড়া চলতি মৌসুমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিরাপদে তিন শ টনের বেশি মৌসুমি ফল সংগ্রহ করে তা গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দিয়ে ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তাদের দারুণ সহায়তা দেওয়া হয়েছে।

প্রযুক্তিনির্ভর সেবার পরিধি বাড়াতে আরও বেশ কিছু কারিগরি প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মামলার ডকুমেন্টস ডাকযোগে সরাসরি প্রাপকের ঠিকানায় পাঠানোর ব্যবস্থা এবং ডিজিটাল আর্থিক সেবা নগদ-এর মাধ্যমে ঘরে বসেই ডাক জীবন বীমার প্রিমিয়াম পরিশোধের সুবিধা চালু করা হয়েছে। পাশাপাশি মেইল প্রসেসিং আধুনিক করতে হাজার হাজার অ্যান্ড্রয়েড মোবাইল, থার্মাল প্রিন্টার ও কম্পিউটার সরবরাহ করার পাশাপাশি পরিবেশবান্ধব ই-বাইক এবং নতুন ডেলিভারি মেইল ভ্যান বহরে যুক্ত করা হয়েছে।

ই-কমার্স ও এফ-কমার্স খাতের পণ্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং বিলি নিশ্চিত করতে রাজধানীর তেজগাঁও, গোপালগঞ্জ, ঈশ্বরদী, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম, নোয়াখালী, রাজশাহী, রংপুর, বরিশাল, দিনাজপুর, হবিগঞ্জ, কুষ্টিয়া ও যশোরে এই ১৪টি ফুলফিলমেন্ট সেন্টার স্থাপন করা হয়েছে। বর্তমানে প্রশাসনিক ও প্রক্রিয়াগত কিছু ধাপ সম্পন্ন হলেই কেন্দ্রগুলোর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। সংশ্লিষ্টদের মতে, এসব উদ্যোগের সফল বাস্তবায়ন ডিজিটাল ও ই-কমার্সনির্ভর অর্থনীতিতে ডাক বিভাগের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

হাসিনা ও হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত করার আহ্বান বাংলাদেশের: পররাষ্ট্রমন্ত্রী

2

আয়ারল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল আফগানিস্তান

3

পশ্চিমবঙ্গে ‘গুণ্ডা দমন’ আইন: কী থাকছে নতুন এই বিলে?

4

এসএসসিতে সবচেয়ে বেশি ফেল ইংরেজি ও গণিতে, পাসের শীর্ষে আইসিটি

5

ইসলাম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা জিয়ানকার্লো এস্পোসিতো

6

বেলুচিস্তানে ভয়াবহ সশস্ত্র হামলা: চার দিনে সেনা ও পুলিশ সদস্যসহ নিহত ৯৬

7

সরকারি হাজিরা ফেরত পাবেন প্রায় ৫ কোটি টাকা, কার অ্যাকাউন্টে কত আসছে

8

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ, পদ হারালেন জামায়াত নেতা

9

জিম্বাবয়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক শর্মার ওপেনিং সঙ্গী কে, বৈভব নাকি প্রভসিমরন?

10

প্রতিমন্ত্রী শাহে আলমের পারিবারিক প্রতিষ্ঠানে ৭১ কোটি টাকার সরকারি কাজের অভিযোগ