দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Mar 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ২০২৬: স্কালোনির প্রতিক্রিয়া ও মেসির পারফরম্যান্স

০ শেয়ার
আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ২০২৬: স্কালোনির প্রতিক্রিয়া ও মেসির পারফরম্যান্স
শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারেননি লিওনেল স্কালোনি। ছবি : সংগৃহীত

ফিফা র‍্যাঙ্কিংয়ের ১১৫তম দলের বিপক্ষে ২-১ গোলে জিতলেও সন্তুষ্ট নন স্কালোনি ও মার্তিনেজ। নিজেদের পারফরম্যান্সকে 'বাজে' আখ্যা দিলেন বিশ্ব চ্যাম্পিয়নরা।

সংক্ষেপে মূল তথ্য
  • ফিফা র‍্যাঙ্কিংয়ে ১১৫তম দল মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের ঘামঝরানো জয়ের পর নিজেদের পারফরম্যান্স নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি।
  • বিশ্ব চ্যাম্পিয়নদের এমন সাদামাটা পারফরম্যান্সে ভক্ত-সমর্থকরা হতাশ হলেও স্কালোনি সরাসরিই স্বীকার করেছেন, ‘ম্যাচটা আমরা ভালো খেলিনি এবং এটাই বাস্তব।
  • ’মৌরিতানিয়ার বিপক্ষে এই ম্যাচে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছিলেন স্কালোনি।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ১১৫তম দল মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের ঘামঝরানো জয়ের পর নিজেদের পারফরম্যান্স নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি। বিশ্ব চ্যাম্পিয়নদের এমন সাদামাটা পারফরম্যান্সে ভক্ত-সমর্থকরা হতাশ হলেও স্কালোনি সরাসরিই স্বীকার করেছেন, ‘ম্যাচটা আমরা ভালো খেলিনি এবং এটাই বাস্তব।’

মৌরিতানিয়ার বিপক্ষে এই ম্যাচে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছিলেন স্কালোনি। দলের প্রধান তারকা লিওনেল মেসি ও রদ্রিগো দি পলকে প্রথমার্ধে সাইডবেঞ্চে বসিয়ে রেখে বিরতির পর মাঠে নামানো হয়। বিশ্বকাপ সামনে রেখে নতুন কৌশলের প্রয়োগ করতে গিয়েই দলের ছন্দপতন হয়েছে বলে মনে করেন কোচ। স্কালোনি বলেন, ‘ভুলগুলো এখনই হওয়া ভালো। নতুন কিছু করার চেষ্টা করলে দলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়তে পারে, যা এই ম্যাচে হয়েছে। আমাদের অনেক কিছু ঠিক করার আছে।’ মেসির দেরিতে নামার বিষয়ে তিনি জানান, এটি আগে থেকেই পরিকল্পনার অংশ ছিল।

দলের পারফরম্যান্স নিয়ে কোচের চেয়েও কঠোর সমালোচনা করেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তিনি এই ম্যাচটিকে সাম্প্রতিক সময়ের ‘অন্যতম বাজে ম্যাচ’ হিসেবে অভিহিত করেছেন। খেলায় তীব্রতা ও ছন্দের অভাব ছিল উল্লেখ করে মার্তিনেজ কৌতুকচ্ছলে বলেন, ‘ভেন্যু জটিলতায় ফিনালিসিমা ম্যাচটি বাতিল হওয়ায় ভাগ্যিস বেঁচে গিয়েছি! যেভাবে আজ খেলেছি, ওই ম্যাচটি হলে নির্ঘাত হারতে হতো।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

সংসদে ওসমান হাদি হত্যার বিচার নিয়ে আলোচনা নেই: ক্ষোভ প্রকাশ নাসীরুদ্দীন পাটওয়ারীর

2

গুম মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিচার

3

হানজালার কঠোর সমালোচনা করলেন রাশেদ খান

4

৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর মেগা পরিকল্পনা

5

বক্স অফিসে ‘ধুরন্ধর’ ঝড়: ৮ দিনে ৬৬৭ কোটি আয় করে জওয়ান-কল্কিকেও হারাল

6

ভূপাতিত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ও ড্রোনের ধ্বংসাবশেষ প্রদর্শন করল ইরান

7

হাসিনা ইস্যুতে ঢাকার পাশে ওয়াশিংটন: নতুন ভূ-রাজনীতিতে কী করবে দিল্লি?

8

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

9

প্রয়াত কিংবদন্তি শিল্পী মুস্তাফা মনোয়ার: বহুমুখী প্রতিভার এক বর্ণাঢ্য জীবন

10

মার্কিন সামরিক হামলার প্রতিবাদে প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান