|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৃষক কার্ড-সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভায় তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এই তথ্য নিশ্চিত করেছেন।

সভায় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে বলেন, ছবি ও কিউআর কোড-সংবলিত কৃষক কার্ডে কৃষকের পরিচয়ের পাশাপাশি কৃষি উৎপাদন, সরকারি সহায়তা এবং কৃষি বাজার-সংক্রান্ত বিভিন্ন তথ্য সংরক্ষণের ব্যবস্থা থাকতে হবে। এসব বিষয় বিবেচনায় রেখেই দ্রুত কার্ড প্রস্তুত করতে হবে। এছাড়া কৃষকদের ব্যাংক হিসাব খোলার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে বলেও সভায় জানানো হয়। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে পর্যায়ক্রমে কৃষকদের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে।

কৃষি খাতে সরকারের ভর্তুকি, সহজ শর্তে ঋণ, প্রণোদনা এবং অন্যান্য সরকারি সুবিধা প্রকৃত কৃষকের কাছে স্বচ্ছ ও সহজে পৌঁছে দিতে এই কৃষক কার্ড চালু করা হয়েছে। চলতি অর্থবছরে দেশের ৪৩ লাখ কৃষক এই কার্ডের সুবিধা ভোগ করবেন। এছাড়া আগামী তিন বছরের মধ্যে দেশের প্রায় ২ কোটি কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসার সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে সরকারের।

কৃষক কার্ড-সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ সভায় কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন ও মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্য সংকট: দোহায় যুক্তরাষ্ট্র-ইরানের পরোক্ষ শান্তি আল

1

অস্ট্রেলিয়া সিরিজ ড্র করে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ঐতিহাসিক ষষ্ঠ

2

ক্রীড়া ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠনে কারসাজি ও দুর্নীতির অভি

3

প্রধানমন্ত্রীর কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদের মায়ের স

4

চট্টগ্রাম অঞ্চলে বন্যা: এইচএসসি ও সমমানের শনিবারের পরীক্ষাও

5

লিসবন কেন্দ্রীয় মসজিদ: পর্তুগালের বুকে মানবিকতা ও সম্প্রীতি

6

তিমুর-লেস্তের বিপক্ষে ম্যাচের আগে সম্পূর্ণ স্কোয়াড পাচ্ছে ইন

7

ডিস্টিংকশনসহ আইসিসি লেভেল থ্রি কোচিং কোর্স পাস করলেন নাজিরুদ

8

গাজা ইস্যুতে কঠোর অবস্থান নিয়ে সমালোচনার মুখে অ্যান্ডি বার্ন

9

একুশে পদক ২০২৬: প্রধানমন্ত্রীর হাতে গুণীজনদের সম্মাননা | তার

10

তারেক রহমানের ইশারায় চললে দুর্নীতি বন্ধ হয় না কেন সরকারকে প্

11

শিল্পীদের কল্যাণে কাজ করাই মূল লক্ষ্য: জয়ী হয়ে প্রতিশ্রুতি শ

12

কোপা দো ব্রাজিল: ফোর্তালেজার বিপক্ষে মাঠে নামছে লিগ লিডার পা

13

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার

14

ভারী মেকআপ ছাড়াই সাই পল্লবীর জেল্লাদার ত্বকের রহস্য কী?

15

আমির হামজাকে জিজ্ঞাসাবাদের দাবিতে দুদকে আবেদন

16

চবি সিনেট অধিবেশন: ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্রশক্তির বিক্ষোভ

17

বিটিএসের বয়কটের মুখে এশিয়ান পপ ক্যাটাগরি পুনর্বিবেচনা করছে গ

18

কার্যক্রম গুটিয়ে নিচ্ছে ক্রিপ্টো এক্সচেঞ্জ বিটমার্ট: সিইওকে

19

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা: নতুন

20