দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাইবার বুলিং থেকে সুরক্ষায় ‘শিক্ষক সুরক্ষা আইন’ চালুর দাবি শিক্ষিকা বিউটি রানীর

০ শেয়ার
সাইবার বুলিং থেকে সুরক্ষায় ‘শিক্ষক সুরক্ষা আইন’ চালুর দাবি শিক্ষিকা বিউটি রানীর
আলোচিত শিক্ষিকা বিউটি রানী।

সাইবার বুলিং ও অনলাইন হয়রানির শিকার থেকে সুরক্ষায় দ্রুত ‘শিক্ষক সুরক্ষা আইন ২০২৬’ প্রণয়নের দাবি জানিয়েছেন আলোচিত শিক্ষিকা বিউটি রানী।

সংক্ষেপে মূল তথ্য
  • সাইবার বুলিং ও অনলাইন হয়রানি থেকে শিক্ষকদের সুরক্ষার জন্য দ্রুত ‘শিক্ষক সুরক্ষা আইন’ প্রণয়নের জোরালো দাবি জানিয়েছেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী।
  • একই সঙ্গে কঠিন সময়ে যারা তার পাশে দাঁড়িয়েছেন এবং নৈতিক সমর্থন যুগিয়েছেন, সেই দেশের সকল শিক্ষক, সাংবাদিক, অধ্যাপক ও বুদ্ধিজীবীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
  • মঙ্গলবার (২৮ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই দাবি ও কৃতজ্ঞতা জানান তিনি।

সাইবার বুলিং ও অনলাইন হয়রানি থেকে শিক্ষকদের সুরক্ষার জন্য দ্রুত ‘শিক্ষক সুরক্ষা আইন’ প্রণয়নের জোরালো দাবি জানিয়েছেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী। একই সঙ্গে কঠিন সময়ে যারা তার পাশে দাঁড়িয়েছেন এবং নৈতিক সমর্থন যুগিয়েছেন, সেই দেশের সকল শিক্ষক, সাংবাদিক, অধ্যাপক ও বুদ্ধিজীবীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (২৮ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই দাবি ও কৃতজ্ঞতা জানান তিনি। ফেসবুক পোস্টে বিউটি রানী বলেন, ‘আমার পাশে দাঁড়ানো বাংলাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজ, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপকগণ এবং সমাজের বিশিষ্ট বুদ্ধিজীবীদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

তিনি আরও উল্লেখ করেন, ‘আপনারা গান, কবিতা, লেখা এবং বিভিন্ন সৃজনশীল মাধ্যমের মাধ্যমে যে প্রতিবাদ, সংহতি ও নৈতিক সমর্থন জানিয়েছেন, তা আমাকে চরম বিপদে সাহস ও প্রেরণা জুগিয়েছে। আপনাদের এই ভালোবাসা ও সহযোগিতা আমি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখব।’

শিক্ষকদের সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে তিনি বলেন, ‘আমি মাননীয় সংসদ সদস্য মহোদয়ের নিকট বিনীতভাবে আবেদন জানাই দ্রুত শিক্ষক সুরক্ষা আইন ২০২৬ প্রণয়ন করা হোক, যাতে ভবিষ্যতে দেশের কোনো শিক্ষকই সাইবার বুলিং, মানহানি বা অনলাইন হয়রানির শিকার না হন এবং শিক্ষক সমাজ পূর্ণ মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারেন।’

এর আগে গত ২৩ জুলাই বিউটি রানীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাকে ডিফারেন্ট টাচ ব্যান্ডের ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে হাঁটতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর একাংশের পক্ষ থেকে তাকে নিয়ে তীব্র সমালোচনা ও ট্রল করা হয়। পরবর্তীতে এই অপপ্রচার ও সাইবার বুলিংয়ের শিকার হয়ে গত ২৬ জুলাই সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এই শিক্ষিকা।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

রাড্ডা সেন্টারে ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত: ডা. জাহেদ উর রহমান

2

কাতার বনাম সুইজারল্যান্ড ম্যাচের প্রিভিউ

3

গরুর মাংস রান্নার সময় সবুজ হয়ে যাওয়ার রহস্য: যা বলছেন বিশেষজ্ঞরা

4

১৬ আগস্ট বিএনপির প্রথম ছয় মাস পূর্ণ: বড় রদবদলের মুখে মন্ত্রিসভা, আলোচনায় নতুন যেসব নাম

5

পোর্তোকে হারিয়ে দুই দশকে ঘরের মাঠে প্রথম জয় রিয়েল বেতিসের

6

সরকারবিরোধী চক্রান্তে ২ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন

7

প্রধানমন্ত্রীর আন্তরিকতায় মুগ্ধ শহীদ আব্দুল্লাহর মা ফাতেমা তুজ জোহরা

8

হামাসের হামলার ১০ দিন আগে নেতানিয়াহুকে আমিরাতের প্রেসিডেন্টের সতর্কবার্তা

9

খুনোখুনি পছন্দ নয়, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ডোনাল্ড ট্রাম্প

10

সাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস