দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খালে যাত্রীবাহী বাস, নিহত ১ ও আহত ৪০

০ শেয়ার
মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খালে যাত্রীবাহী বাস, নিহত ১ ও আহত ৪০
বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে বাসটির ব্রেক বিকল হয়ে যায়।

মানিকগঞ্জের শিবালয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়েছে সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এই দুর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৪০ জন যাত্রী আহত হয়েছেন। বিস্তারিত পড়ুন।

সংক্ষেপে মূল তথ্য
  • মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস খালে পড়ে এক যাত্রী নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন।
  • রোববার (১৯ জুলাই) সকাল ৯টার দিকে বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
  • পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলফি পরিবহনের বাসটি প্রায় ৫০-৬০ জন যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল।

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস খালে পড়ে এক যাত্রী নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন। রোববার (১৯ জুলাই) সকাল ৯টার দিকে বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলফি পরিবহনের বাসটি প্রায় ৫০-৬০ জন যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাসটির ব্রেক বিকল হয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের দুটি সেতুর মধ্যবর্তী খালে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই মো. দেলোয়ার হোসেন (৫০) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি মানিকগঞ্জের ঘিওর উপজেলার ফুলহারা গ্রামের বাসিন্দা ছিলেন। দুর্ঘটনায় আহত অন্তত ৪০ থেকে ৪৫ জন যাত্রীকে দ্রুত উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল এবং মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে শিবালয় থানা পুলিশ, বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ি এবং শিবালয় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

মেহেরপুর সীমান্তে বাংলাদেশি নাগরিককে ধরে নেওয়ার পর দুই ভারতীয়কে আটক করল গ্রামবাসী

2

আইম্যাক্স ছাড়াই মুক্তি পাচ্ছে নতুন ‘স্পাইডার-ম্যান’! নোলানের ছবির কারণেই কি এই সিদ্ধান্ত?

3

বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা টেইলর সুইফট: সম্পদের পরিমাণ ২০০ কোটি ডলার

4

হুথিদের ২টি ঘাঁটি দখলের দাবি ইয়েমেন বাহিনী

5

নামন ধীরের ক্যাচ নিয়ে বিতর্ক

6

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২২৪ কিমি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের

7

জুলাই জাতীয় সনদকে সামনে রেখে পুরো সংবিধান পর্যালোচনার সিদ্ধান্ত বিশেষ কমিটির

8

সুপার এল নিনোর সতর্কবার্তা নাসার

9

শফিক ও বাবরের অবিচ্ছিন্ন জুটিতে ঘুরে দাঁড়াল পাকিস্তান, দিন শেষে পিছিয়ে ৭৮ রানে

10

ম্যারাডোনার স্মৃতির পথে মেসি