দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভাটারা গ্যাস বিস্ফোরণ: স্বামী-ভাগ্নির পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ফাহিমাও

০ শেয়ার
ভাটারা গ্যাস বিস্ফোরণ: স্বামী-ভাগ্নির পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ফাহিমাও

রাজধানীর ভাটারা থানার নতুন বাজার এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ফাহিমা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে তাঁর স্বামী শাহিন ও ভাগ্নি হাফছাও মৃত্যুবরণ করেন।

সংক্ষেপে মূল তথ্য
  • রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে সংঘটিত বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একই পরিবারের তিনজনই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
  • সবশেষ শনিবার (২৫ জুলাই) রাত ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোছা. ফাহিমা (২১)।
  • এর আগে একই দুর্ঘটনায় দগ্ধ হয়ে তাঁর স্বামী শাহিন এবং ভাগ্নি হাফছাও মৃত্যুবরণ করেছিলেন।

রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে সংঘটিত বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একই পরিবারের তিনজনই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সবশেষ শনিবার (২৫ জুলাই) রাত ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোছা. ফাহিমা (২১)। এর আগে একই দুর্ঘটনায় দগ্ধ হয়ে তাঁর স্বামী শাহিন এবং ভাগ্নি হাফছাও মৃত্যুবরণ করেছিলেন।

গত মঙ্গলবার (২১ জুলাই) ভোরের দিকে ওই এলাকার একটি ছয়তলা ভবনের নিচতলার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফাহিমা, তাঁর স্বামী শাহিন ও ভাগ্নি হাফছা মারাত্মকভাবে দগ্ধ হন। ঘটনার পরপরই স্থানীয়রা তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করেন। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, চিকিৎসাধীন অবস্থায় ফাহিমার শরীরের ৪৫ শতাংশ, হাফছার শরীরের ৪০ শতাংশ এবং শাহিনের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। মর্মান্তিক এই গ্যাস বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিন সদস্যের প্রাণহানির খবরে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা, সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

2

মেসির চেয়ে রোনালদোই সেরা: বিশ্বকাপে ‘রিগড’ অভিযোগ তোলা জিকোর স্বীকারোক্তি

3

ককরোচ পার্টির ‘চলো সংসদ’ মিছিলে পুলিশের লাঠিচার্জ, উত্তাল দিল্লি

4

পাঁচ প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

5

লন্ডনে চিকিৎসাধীন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সম্পূর্ণ সুস্থ আছেন

6

বৃদ্ধাকে বাঁচিয়ে প্রশংসায় শিশু মারিয়া

7

সালমান শাহের লাশ উত্তোলন: আবেদন নথিভুক্ত, আগের আদেশ বহাল

8

ফুকেট থেকে সুইম উইকের ছবি দিলেন মিথিলা

9

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বাস দুর্ঘটনা: ৫ শিশুসহ নিহত ১২, আহত ৬৬

10

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্যম মঞ্চ