|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ ২০২৬: গ্রুপ পর্বের চূড়ান্ত তালিকা ও নকআউট পর্বের বিস্তারিত

রোমাঞ্চকর লড়াই ও নাটকীয়তার মধ্য দিয়ে পর্দা নামলো ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের। রবিবার গ্রুপ জে-এর শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার ৩-১ গোলের জয় এবং অস্ট্রিয়া ও আলজেরিয়ার ৩-৩ ড্র-এর মাধ্যমে নির্ধারিত হলো নকআউট পর্বের ৩২টি দল। আলজেরিয়া ও অস্ট্রিয়া উভয় দলই নকআউটে জায়গা করে নেওয়ায় ইরানকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে।

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে উত্তীর্ণ দলগুলোর তালিকা নিচে দেওয়া হলো:

  • গ্রুপ এ: মেক্সিকো (চ্যাম্পিয়ন) ও দক্ষিণ আফ্রিকা (রানার্স-আপ)।

  • গ্রুপ বি: সুইজারল্যান্ড (চ্যাম্পিয়ন), কানাডা (রানার্স-আপ) ও বসনিয়া ও হার্জেগোভিনা (তৃতীয় সেরা)।

  • গ্রুপ সি: ব্রাজিল (চ্যাম্পিয়ন) ও মরক্কো (রানার্স-আপ)।

  • গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র (চ্যাম্পিয়ন), অস্ট্রেলিয়া (রানার্স-আপ) ও প্যারাগুয়ে (তৃতীয় সেরা)।

  • গ্রুপ ই: জার্মানি (চ্যাম্পিয়ন), আইভরি কোস্ট (রানার্স-আপ) ও ইকুয়েডর (তৃতীয় সেরা)।

  • গ্রুপ এফ: নেদারল্যান্ডস (চ্যাম্পিয়ন), জাপান (রানার্স-আপ) ও সুইডেন (তৃতীয় সেরা)।

  • গ্রুপ জি: বেলজিয়াম (চ্যাম্পিয়ন) ও মিশর (রানার্স-আপ)।

  • গ্রুপ এইচ: স্পেন (চ্যাম্পিয়ন) ও কেপ ভার্দে (রানার্স-আপ)।

  • গ্রুপ আই: ফ্রান্স (চ্যাম্পিয়ন), নরওয়ে (রানার্স-আপ) ও সেনেগাল (তৃতীয় সেরা)।

  • গ্রুপ জে: আর্জেন্টিনা (চ্যাম্পিয়ন), অস্ট্রিয়া (রানার্স-আপ) ও আলজেরিয়া (তৃতীয় সেরা)।

  • গ্রুপ কে: কলম্বিয়া (চ্যাম্পিয়ন), পর্তুগাল (রানার্স-আপ) ও ডিআর কঙ্গো (তৃতীয় সেরা)।

  • গ্রুপ এল: ইংল্যান্ড (চ্যাম্পিয়ন), ক্রোয়েশিয়া (রানার্স-আপ) ও ঘানা (তৃতীয় সেরা)।

গ্রুপ পর্বের নাটকীয়তা শেষে এখন ফুটবলপ্রেমীদের নজর নকআউট পর্বে। রাউন্ড অফ ৩২-এর ম্যাচগুলোতে বড় দলগুলোর লড়াই দেখার অপেক্ষায় বিশ্ব। আর্জেন্টিনা তাদের প্রথম নকআউট ম্যাচে মুখোমুখি হবে কেপ ভার্দের। টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলো নিয়ে বিস্তারিত ফিক্সচার আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।

সূত্র: স্টার স্পোর্টস ডেস্ক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নিলোফার মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্য

1

বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা টেইলর সুইফট: সম্পদের পরিমাণ ২০০ ক

2

১৫টি মামলা থেকেই খালাস পেলেন বিএনপি নেতা মির্জা আব্বাস

3

উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট |

4

ভোগান্তি পেরিয়ে শেষ টেস্টের ভেন্যুতে বাংলাদেশ দল

5

সুনামগঞ্জে এমপির গলায় রামদা ধরে দলিলে সই নেওয়ার অভিযোগে মাম

6

হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন

7

ভোলায় ব্রিজ ভেঙে ট্রাক্টর খালে, চালক নিহত

8

প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হবে: প্রতিমন্ত্রী

9

চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনো

10

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় গবেষণা ও উদ্ভাবনে অগ্রাধিকার দেওয়া

11

সিজেপির আন্দোলন নিয়ে কটাক্ষ, ‘নর্দমার জেনারেশন’ বললেন কঙ্গন

12

ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: প্রধা

13

তেহরান বিমানবন্দরে ফের নিয়মিত ফ্লাইট শুরু

14

নওগাঁয় মাদকাসক্ত ছেলের ইটের আঘাতে প্রাণ হারালেন বাবা

15

সাত সকালে পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইরান

16

টঙ্গীতে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

17

ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট, দাবি ইরান

18

চট্টগ্রামে মা-মেয়ে হত্যায় প্রধান আসামি গ্রেফতার

19

অস্ট্রেলিয়া সফর থেকে লাল বলের আত্মবিশ্বাস ও ইতিবাচক অর্জন নি

20