দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভূপাতিত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ও ড্রোনের ধ্বংসাবশেষ প্রদর্শন করল ইরান

০ শেয়ার
ভূপাতিত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ও ড্রোনের ধ্বংসাবশেষ প্রদর্শন করল ইরান

রমজানের যুদ্ধ’ চলাকালীন ভূপাতিত করা মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান এবং বিভিন্ন ড্রোনের ধ্বংসাবশেষের ছবি ও অংশবিশেষ প্রথমবারের মতো প্রকাশ্যে এনেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।

সংক্ষেপে মূল তথ্য
  • যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ভূপাতিত হওয়া যুদ্ধবিমান ও ড্রোনের ধ্বংসাবশেষ প্রদর্শন করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।
  • দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে জানানো হয়, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া টানা ৪০ দিনের সংঘাতে আইআরজিসির অ্যারোস্পেস ইউনিট বেশ কয়েকটি মার্কিন ও ইসরাইলি ড্রোন এবং যুদ্ধবিমান ভূপাতিত করার যে দাবি করেছিল, তারই প্রমাণস্বরূপ শুক্রবার (৭ আগস্ট) প্রথমবারের মতো মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করা হয়েছে।
  • ‘রমজানের যুদ্ধ’ চলাকালে এই বিমানটি ধ্বংস করা হয়েছিল বলে জানিয়েছে তারা।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ভূপাতিত হওয়া যুদ্ধবিমান ও ড্রোনের ধ্বংসাবশেষ প্রদর্শন করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে জানানো হয়, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া টানা ৪০ দিনের সংঘাতে আইআরজিসির অ্যারোস্পেস ইউনিট বেশ কয়েকটি মার্কিন ও ইসরাইলি ড্রোন এবং যুদ্ধবিমান ভূপাতিত করার যে দাবি করেছিল, তারই প্রমাণস্বরূপ শুক্রবার (৭ আগস্ট) প্রথমবারের মতো মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করা হয়েছে। ‘রমজানের যুদ্ধ’ চলাকালে এই বিমানটি ধ্বংস করা হয়েছিল বলে জানিয়েছে তারা।

প্রদর্শনীতে রাখা ধ্বংসাবশেষের মধ্যে রয়েছে বিমানের পাইলটের আসন, ক্যানোপি কভারের অংশ এবং রাডারের কিছু অংশসহ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ব্যবহৃত বিভিন্ন ক্ষেপণাস্ত্রের অবশিষ্টাংশ। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহাবি তাসনিম নিউজকে বলেন, গত বছরের ১২ দিনের যুদ্ধের পর ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হয়েছে এবং মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করা সেই জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থারই সফলতার এক বড় প্রমাণ।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর

2

হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২২১

3

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিত করা সরকারের দৃঢ় অঙ্গীকার

4

তারেক রহমানের ইশারায় চললে দুর্নীতি বন্ধ হয় না কেন সরকারকে প্রশ্ন শফিকুর রহমানের

5

ব্রাজিল বনাম জাপান বিশ্বকাপ ২০২৬: নকআউটের হাইভোল্টেজ লড়াইয়ের প্রিভিউ

6

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও মডেল মসজিদ নির্মাণে সরকারের উদ্যোগ

7

ফুকেট থেকে সুইম উইকের ছবি দিলেন মিথিলা

8

ডা. জাহাঙ্গীর কবির ও হেলথ রেভল্যুশনের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি গঠন

9

সুন্দরবনে কোস্টগার্ড স্টেশনে দুর্বৃত্তদের হামলা

10

চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা বনাম পিএসজি মহারণ