দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভলিবলে উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে ফাইনালে বাংলাদেশ

০ শেয়ার
ভলিবলে উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে ফাইনালে বাংলাদেশ

কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে উজবেকিস্তানকে ৩-০ সেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ দল।

সংক্ষেপে মূল তথ্য
  • ভলিবলে দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখে উজবেকিস্তানকে পরাজিত করে ফাইনালে নাম লিখিয়েছে বাংলাদেশ।
  • মঙ্গলবার অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে লাল-সবুজের প্রতিনিধিরা ৩-০ সেটে উজবেকিস্তানকে পাত্তাই দেয়নি।
  • আট দিনব্যাপী আয়োজিত কাভা চ্যাম্পিয়নশিপের এবারের আসরে এখন পর্যন্ত মোট ৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, যার মধ্যে পাঁচটিতেই জয় তুলে নিয়েছে তারা।

ভলিবলে দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখে উজবেকিস্তানকে পরাজিত করে ফাইনালে নাম লিখিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে লাল-সবুজের প্রতিনিধিরা ৩-০ সেটে উজবেকিস্তানকে পাত্তাই দেয়নি।

আট দিনব্যাপী আয়োজিত কাভা চ্যাম্পিয়নশিপের এবারের আসরে এখন পর্যন্ত মোট ৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, যার মধ্যে পাঁচটিতেই জয় তুলে নিয়েছে তারা। এর আগে টুর্নামেন্টের শুরুতেই উজবেকিস্তানকে ৩-২ সেটে হারিয়ে শুভসূচনা করেছিল দল। এরপর গ্রুপ পর্বে নেপাল ও কাজাখস্তানকে ৩-২ সেটে হারালেও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ০-৩ সেটে পরাজিত হতে হয় বাংলাদেশকে। তবে রাউন্ড রবিন লিগ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-২ সেটে নাটকীয়ভাবে হারিয়ে শেষ চারে নিশ্চিত করেছিল তারা। আর সেমিফাইনালে এসে ফের সেই উজবেকিস্তানকে সরাসরি সেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করল বাংলাদেশ। টুর্নামেন্টে এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে অপরাজিত রয়েছে স্বাগতিক পাকিস্তান।

পাকিস্তান ভলিবল ফেডারেশনের আয়োজনে এবং সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের (CAVA) তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে স্বাগতিক পাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ অংশগ্রহণ করছে। আগামী বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতার কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচ।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ফুটবলেও ‘বাজবল’ মানসিকতায় ইংল্যান্ড

2

বিয়ের খাবারে খাসির মাংস না দেওয়ায় সংঘর্ষ: আহত ১২

3

স্নাতক পাসেই আবেদন করুন হেড অব কালেকশন পদে

4

তিউনিসিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি: ১১ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৬

5

ভিএআর বিতর্কে জার্মানির জয়সূচক গোল বাতিল: রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ ফুটবল বিশ্ব

6

আল-আকসা মসজিদে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা পেলেন গ্র্যান্ড মুফতি

7

ধর্ষণের অভিযোগে নেপালের জনপ্রিয় অভিনেতা সাগর লামসাল গ্রেপ্তার

8

দুই মুসলিম এমপিকে ‘দেশান্তরি’ করার হুমকি ট্রাম্পের: কংগ্রেসে প্রতিবাদের জেরে উত্তেজনা

9

ফলোঅনের পর হেডের লড়াকু সেঞ্চুরি, ৩৮ বছরে প্রথম অস্ট্রেলীয়

10

‘কখনো চাই না, আমার ছেলে গম্ভীরাকে পেশা হিসেবে নিক’