দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

সালমান মুক্তাদিরের উচিত ছিল পুরো ঘটনা জেনে মন্তব্য করা: রাশেদ খাঁন

০ শেয়ার
সালমান মুক্তাদিরের উচিত ছিল পুরো ঘটনা জেনে মন্তব্য করা: রাশেদ খাঁন

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

সংক্ষেপে মূল তথ্য
  • কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনার পর তাঁর দেওয়া বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
  • তাঁর মতে, সালমান পুরো ঘটনা না জেনেই বিএনপির ওপর দায় চাপিয়ে মন্তব্য করেছেন।
  • রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে রাশেদ খাঁন জানান, এই ঘটনার সঙ্গে বিএনপির বা কোনো রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা নেই।

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনার পর তাঁর দেওয়া বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর মতে, সালমান পুরো ঘটনা না জেনেই বিএনপির ওপর দায় চাপিয়ে মন্তব্য করেছেন।

রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে রাশেদ খাঁন জানান, এই ঘটনার সঙ্গে বিএনপির বা কোনো রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা নেই। মূলত নিউগিনি প্রোপার্টিজের মালিক আওয়ামী লীগ-ঘনিষ্ঠ নাজিম উদ্দীনের সঙ্গে পাশের জমির মালিকদের দীর্ঘদিনের জমি ও দখল সংক্রান্ত বিরোধের জের ধরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তিনি উল্লেখ করেন, নাজিম উদ্দীনের কাছ থেকে জায়গা ভাড়া নিয়ে সালমান স্টুডিও তৈরি করেছিলেন। কিন্তু প্রতিপক্ষ জমির মালিকরা দখল ঠেকাতে গিয়ে বা গেট ভাঙতে গিয়ে ভুলবশত সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর করে। সাবেক সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট পক্ষের লোকজন আইনি পথে না গিয়ে পেশিশক্তি দেখাতে গিয়ে এই পরিস্থিতির সৃষ্টি করেছে উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, কিছু মহল উদ্দেশ্যমূলকভাবে সবকিছুতে বিএনপিকে দোষারোপ করে ভিলেন বানানোর অপচেষ্টা চালাচ্ছে। জুলাই যোদ্ধা সালমানের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন যে, সালমান সব পক্ষের বক্তব্য যাচাই করে প্রকৃত সত্য তুলে ধরবেন এবং দোষীরা যথাযথ শাস্তি পাবে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

হুথিদের ২টি ঘাঁটি দখলের দাবি ইয়েমেন বাহিনী

2

বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন

3

উত্তর কোরিয়ার কাছে ১২০টি পরমাণু অস্ত্র থাকতে পারে: সিউল

4

কমলাপুর স্টেডিয়ামের অব্যবস্থাপনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রশাসক বরখাস্ত

5

মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা আজ লাইভ ম্যাচ দেখুন ২০২৬

6

আজহারীর পর এবার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

7

চীনে আঘাত হানা ঝড়ে ৮ জনের মৃত্যু, উপকূলের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘বাভি’

8

৬ হাজার পাউন্ড থেকে ৬ বিলিয়নের সাম্রাজ্য: কীভাবে বদলে গেল ক্রিস্টোফার নোলানের ভাগ্য?

9

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল জিম্বাবয়ে

10

মেজর জেনারেল জিয়াউল আহসানকে ঘিরে স্যাবোটাজ শঙ্কা