দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র জমা

০ শেয়ার
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র জমা

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

সংক্ষেপে মূল তথ্য
  • আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের যৌথ প্রার্থী হিসেবে এলডিপি চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের পক্ষে মনোনয়নপ্রত্র জমা দেওয়া হয়েছে।
  • বৃহস্পতিবার সকালে ১১ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন জমা দেন জোটের শীর্ষ নেতারা।
  • ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর নেতা ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে নির্বাচন কমিশনে উপস্থিত প্রতিনিধি দলে মোহাম্মদ কামাল হোসেন, আব্দুল বাতেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, ইঞ্জি. রাশেদ প্রধান এবং মোস্তফিজুর রহমান ইরানসহ জোটের অন্যান্য শরিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের যৌথ প্রার্থী হিসেবে এলডিপি চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের পক্ষে মনোনয়নপ্রত্র জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে ১১ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন জমা দেন জোটের শীর্ষ নেতারা।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর নেতা ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে নির্বাচন কমিশনে উপস্থিত প্রতিনিধি দলে মোহাম্মদ কামাল হোসেন, আব্দুল বাতেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, ইঞ্জি. রাশেদ প্রধান এবং মোস্তফিজুর রহমান ইরানসহ জোটের অন্যান্য শরিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় এবং আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ফুটবল ছেড়ে ইমাম হতে চান ম্যানচেস্টার ইউনাইটেড তারকা মাজরাউই

2

গাজা ইস্যুতে কঠোর অবস্থান নিয়ে সমালোচনার মুখে অ্যান্ডি বার্নহ্যাম

3

পরিস্থিতি তৈরি হলে পুলিশের হত্যা করারও আইনি অধিকার আছে: ডা. জাহেদ উর রহমান

4

এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন

5

সংসদ লুকে নজর কাড়লেন কঙ্গনা রানাউত: শুধু ব্যাগ ও ঘড়ির দামই ৫৬ লাখ রুপি!

6

দেশের ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস: নদীবন্দরে সতর্কতা জারি

7

ভোরে মৃদু ভূকম্পন, উৎপত্তিস্থল নরসিংদী: বিশেষজ্ঞদের সতর্কবার্তা

8

তিন দেশে পৃথক উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক

9

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, মুক্তি আগামী কোরবানির ঈদে

10

আসামে ভারতীয় বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত