বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর থেকে আকাশ মেঘলা থাকার পর সকালে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে, যা আবহাওয়ায় শীতের আমেজ তৈরি করেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং দুপুর পর্যন্ত বৃষ্টি বা বজ্রবৃষ্টির পাশাপাশি দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর থেকে আকাশ মেঘলা থাকার পর সকালে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা আরও কমতে পারে।
উল্লেখ্য, বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।