|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

আলিম পরীক্ষার সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক

ফাইল ছবি

ঢাকা: আসন্ন আলিম পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, সুন্দর, ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে এক যুগান্তকারী ও কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড। দেশের প্রতিটি আলিম পরীক্ষা কেন্দ্রে বাধ্যতামূলকভাবে ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরা স্থাপন নিশ্চিত করার জন্য বোর্ড থেকে জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।

সোমবার (৮ জুন) বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদের সই করা এক জরুরি ও বিশেষ বিজ্ঞপ্তিতে দেশের সব কেন্দ্র প্রধানদের এই কড়া নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলিম পরীক্ষার হলসহ সংশ্লিষ্ট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা, কঠোর শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি পরীক্ষা কক্ষ, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষ, অফিস কক্ষ এবং বিশেষ করে যে স্ট্রং-রুমে বা কক্ষে পরীক্ষার গোপন প্রশ্নপত্র খোলা হবে—সেই নির্দিষ্ট কক্ষটিকে অবশ্যই সার্বক্ষণিকভাবে সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত রাখতে হবে। দেশের যেসব পরীক্ষা কেন্দ্রে এখনও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়নি, তাদের আগামী ২০ জুনের মধ্যে বাধ্যতামূলকভাবে উচ্চমানের সিসি ক্যামেরা স্থাপনের কাজ সম্পন্ন করতে আলটিমেটাম দেওয়া হয়েছে।

বোর্ডের নির্দেশনায় আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সিসিটিভি ক্যামেরার প্রয়োজনীয় কারিগরি তথ্য নির্দিষ্ট পদ্ধতিতে বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে আগামী ২০ জুনের মধ্যেই এন্ট্রি ও ডাটাবেজে সংরক্ষণ করতে হবে। এ জন্য কেন্দ্র প্রধানদের প্রথমে বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে (www.ebmeb.gov.bd) প্রবেশ করতে হবে। এরপর ক্রমানুসারে Alim >>>> eCIS >>>> 2026 সিলেক্ট করতে হবে। পরবর্তী ধাপে ‘Continue’ বাটনে ক্লিক করে নিজ নিজ সেন্টার কোড (Center Code) ও নির্ধারিত পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। সফলভাবে লগইন করার পর ‘বিভিন্ন এন্ট্রি’ অপশন থেকে ‘কেন্দ্রের তথ্য’ সিলেক্ট করে সিসিটিভি সংক্রান্ত সব তথ্য নির্ভুলভাবে ইনপুট দিয়ে সেভ (Save) করতে বলা হয়েছে।

একইসঙ্গে পরীক্ষা সংক্রান্ত কড়াকড়ি ও প্রশ্নপত্র ফাঁসরোধে আরও কঠোরতা এনেছে বোর্ড। এবার সরকারি ট্রেজারি বা থানা থেকে প্রশ্নপত্র গ্রহণের প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা আনার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রেজারি থেকে যে সব শিক্ষক, সরকারি ট্যাগ অফিসার বা কর্মকর্তা-কর্মচারী সরাসরি প্রশ্নপত্র গ্রহণ করবেন, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরিত অফিশিয়াল পত্রে তাদের নাম, স্থায়ী ঠিকানা ও ব্যবহৃত সচল মোবাইল নম্বর বোর্ডের নির্ধারিত ই-মেইলে (dcexam@bmeb.gov.bd) দ্রুত পাঠাতে হবে।

মাদরাসা শিক্ষাবোর্ডের বিজ্ঞপ্তিতে বিশেষভাবে সতর্ক করে উল্লেখ করা হয়েছে, পরীক্ষার সার্বিক নিরাপত্তার স্বার্থে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষার দিনগুলোর সব ভিডিও ফুটেজ (ডিভিআর ব্যাকআপ) অত্যন্ত সর্তকতার সঙ্গে যথাযথভাবে সংরক্ষণ করবেন। পরীক্ষা চলাকালীন বা পরবর্তী সময়ে শিক্ষা মন্ত্রণালয়, বোর্ড কর্তৃপক্ষ বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলে সেই ভিডিও ফুটেজ সরবরাহ করতে কেন্দ্র প্রধানরা আইনত বাধ্য থাকবেন। এই নির্দেশ অমান্যকারী কেন্দ্রের বিরুদ্ধে বোর্ড তাৎক্ষণিকভাবে কেন্দ্র বাতিলসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ ছাড়ার অনুমতি দিল

1

৫-০ গোলের বিশাল জয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা

2

কুলাউড়ায় খাসিয়া চাষির ১২ শতাধিক পান গাছ কর্তন: নিঃস্ব হয়ে প

3

সুইজারল্যান্ডে চলন্ত বাসে ভয়াবহ আগুন: নিহত ৬, নাশকতার আশঙ্কা

4

রুপার দামেও বড় পতন

5

বিশ্বকাপে যেভাবে আছে বাংলাদেশ

6

২০২৯ পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল ‘ডিপ স্টেট’: আসি

7

মহুয়া ও নদের চাঁদের অমর প্রেমগাথা

8

গোপন তথ্য ফাঁসের দায়ে ওপেনএআই কর্মীকে ছাঁটাই

9

বিপিএসসি সচিবালয়ে ৯০ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদন শুর

10

দুবাই বন্দরে আল সালমি ট্যাঙ্কারে ড্রোন হামলা ২০২৬ | ইরান বনা

11

বিরোধী এমপিদের এলাকায় নারী এমপিদের দায়িত্ব, ব্যাখ্যা দিলেন প

12

পিছিয়ে পড়েও চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারাল দক্ষিণ কোরিয়

13

বকশীগঞ্জ সীমান্তে পুশইন চেষ্টা, বিজিবি-বিএসএফ উত্তেজনা

14

বাজেটে তথ্যপ্রযুক্তি খাতে শুল্ক ও ভ্যাটে বড় ছাড়

15

এআই কবজায় নিতে বললেন ইসরাইলি গবেষক মায়া অ্যাকারম্যান

16

বিশ্বমঞ্চে ৪৮ দলের লড়াই: মেগা বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড প্র

17

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলা ও প্যান্ডেল ভাঙ

18

যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ছুড়ল ইরান

19

আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ | শা

20