|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Mar 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ | শায়খ আহমাদুল্লাহ

আস-সুন্নাহ ফাউন্ডেশনের লোগো | ছবি : সংগৃহীত

কওমি মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন এবং উচ্চতর গবেষণায় উৎসাহিত করতে এক অনন্য উদ্যোগ নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। সোমবার (৩০ মার্চ) ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে 'কওমি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নাসিহা প্রোগ্রাম ২০২৬'-এর ঘোষণা দেন। এই আয়োজনের মাধ্যমে ৩টি ওমরাহ পালনসহ মোট ৪৫ লাখ টাকার পুরস্কার, সম্মাননা ক্রেস্ট ও বিশেষ স্বাস্থ্যসেবা কার্ড প্রদান করা হবে।

শায়খ আহমাদুল্লাহ জানান, প্রতি বছর দাওরায়ে হাদিস সম্পন্ন করা হাজার হাজার শিক্ষার্থীর মেধার যথাযথ মূল্যায়ন ও সঠিক দিকনির্দেশনার অভাব পূরণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত ১৪৪৭ হিজরির কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ও মুমতাজপ্রাপ্ত ৫০০ জন আলেম-আলেমাকে আবেদনের ভিত্তিতে এই সংবর্ধনা দেওয়া হবে। সর্বোচ্চ নম্বরধারী প্রথম তিনজন পাবেন ওমরাহ পালনের সুযোগ ও কিতাব। পরবর্তী স্থানাধিকারীরা নগদ অর্থ ও কিতাবসহ বিভিন্ন অংকের পুরস্কার পাবেন। ছাত্রীরাও এতে আবেদন করতে পারবেন, তবে তাদের পক্ষে পুরস্কার গ্রহণ করবেন অভিভাবক।

আগামী ১৭ এপ্রিল (শুক্রবার) সকাল ৯টায় আস-সুন্নাহ অডিটোরিয়ামে এই মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। আগ্রহীদের ৫ এপ্রিলের মধ্যে নির্ধারিত গুগল ফরমের মাধ্যমে আবেদন করতে হবে। অনুষ্ঠানে শীর্ষস্থানীয় আলেমরা তরুণ আলেমদের ভবিষ্যৎ পথচলার পাথেয় হিসেবে বিশেষ 'নাসিহা' বা উপদেশ প্রদান করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্কবার্তা অমান্য করায় হরমুজে তিনটি তেলবাহী জাহাজে হামলা চা

1

ডা. জুবাইদা রহমানের ওয়াশিংটন সফর ও গ্লোবাল কোয়ালিশন সামিট ২০

2

খেলাধুলা শান্তি ও বন্ধুত্বের শক্তিশালী সেতুবন্ধন: ক্রীড়া প্র

3

আজকের মুদ্রার রেট: ৭ জুলাই ২০২৬, প্রবাসী ও ব্যবসায়ীদের জন্য

4

ইয়ামালের বাবা কেন ছেলের ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে যাননি?

5

শিক্ষাখাতে ইতিহাসের রেকর্ড বাজেট

6

বাংলাদেশকে প্রশংসায় ভাসালেম কিংবদন্তি ওয়াসিম আকরাম

7

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত

8

গাজা সিটির শিশু হাসপাতালের কাছে ইসরায়েলি বাহিনীর ট্যাংক ও ড্

9

দেশের সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওবাসহ বজ্রবৃষ্টির আভাস

10

সুন্দরবনে শান্তি: কোস্টগার্ডের কাছে ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭

11

ইরানি হামলায় মার্কিন রাডার বিমান ধ্বংস: মধ্যপ্রাচ্যে নজরদারি

12

অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিভ্রান্তি: করণিক ভুল সংশোধনের নির্দে

13

স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার নতুন পরিচালক ডা

14

ইতিহাসের সংক্ষিপ্ততম টেস্ট ম্যাচ: মাত্র দুই দিনেই শেষ বাংলাদ

15

নড়াইলে চিত্রা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু, অন্যজন এখনও নিখোঁজ

16

ব্রাজিলে মুসলমানদের ইতিহাস: সংগ্রাম, আত্মত্যাগ ও বর্তমান সাফ

17

আয়ারল্যান্ড বনাম আফগানিস্তান তৃতীয় ওয়ানডে: বিশ্বকাপের টিকিটে

18

ট্রাম্পের ৩৯ দেশের অভিবাসনবিরোধী নীতি অবৈধ ঘোষণা করে বাতিল ক

19

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: ৪৯ পদে আবেদনের সুয

20