দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও কার্ড বিতরণে ফেনী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

০ শেয়ার
বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও কার্ড বিতরণে ফেনী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সফরে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় পৌঁছেছেন, যেখানে তিনি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন, বৃক্ষরোপণ এবং ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণ করবেন।

সংক্ষেপে মূল তথ্য
  • একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প উদ্বোধন ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের লক্ষে একদিনের সফরে নিজ জেলা ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
  • বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল পৌনে ৯টায় গুলশানের সরকারি বাসভবন থেকে তিনি সড়কপথে ফেনীর উদ্দেশ্যে রওনা হন।
  • প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র জানিয়েছে, আজকের এই সফরে জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন, বৃক্ষরোপণ, রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ এবং সাধারণ মানুষের মাঝে ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণের মতো বেশ কিছু জনগুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প উদ্বোধন ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের লক্ষে একদিনের সফরে নিজ জেলা ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল পৌনে ৯টায় গুলশানের সরকারি বাসভবন থেকে তিনি সড়কপথে ফেনীর উদ্দেশ্যে রওনা হন। সরকার গঠনের পর এটিই তার প্রথম ফেনী সফর। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র জানিয়েছে, আজকের এই সফরে জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন, বৃক্ষরোপণ, রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ এবং সাধারণ মানুষের মাঝে ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণের মতো বেশ কিছু জনগুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছে প্রায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে একনেকে অনুমোদিত ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর পরশুরাম থেকে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়া ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন এবং দুপুরের খাবার ও বিরতি শেষে বিকাল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। ওই অনুষ্ঠানে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতদের সম্মানী ভাতা হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। সব কর্মসূচি শেষে বিকেল সাড়ে ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ত্যাগ করার কথা রয়েছে তার।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

বাউল-সাধক ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবসে কুষ্টিয়ায় সাধুর মেলা

2

চালের ভোগ কড়ায় রেকর্ড সর্বনিম্ন ৩৭ শতাংশে নামল জাপানের খাদ্য স্বয়ম্ভরতা

3

হল থেকে শেখ মুজিবের নাম পরিবর্তন না করায় ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট থেকে ডাকসু নেতাদের ওয়াকআউট

4

বরিশাল বোর্ডে এসএসসিতে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ-৫

5

নারী চালক ও কন্ডাক্টর দিয়ে বিআরটিসির ‘পিংক বাস’ সেবা শুরু, রুটসমূহ

6

প্রান্তিক মানুষের নাগালে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ: মির্জা ফখরুল

7

England vs Ghana Prediction: ২০২৬ বিশ্বকাপে গ্রুপ L-এর মেগা লড়াইয়ে ইংল্যান্ড ও ঘানা

8

ত্রাণ তহবিলের আড়ালে পণ্য পাচার, আটক ৩

9

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিব পদে আসছেন কারা? জল্পনা তুঙ্গে সচিবালয়ে

10

শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রুহুল কবির রিজভী