দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘রাবি সংস্কার আন্দোলন’-এর আহ্বায়ক পদে রাকসুর সাবেক জিএস সালাহউদ্দিন আম্মার

০ শেয়ার
‘রাবি সংস্কার আন্দোলন’-এর আহ্বায়ক পদে রাকসুর সাবেক জিএস সালাহউদ্দিন আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাঠামোগত সংস্কার ও শিক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে গঠিত ১৯ সদস্যের ‘রাবি সংস্কার আন্দোলন’ কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন রাকসুর সাবেক জিএস সালাহউদ্দিন আম্মার। সদস্যসচিব করা হয়েছে আরিফ আলভীকে।

সংক্ষেপে মূল তথ্য
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সার্বিক কাঠামোগত সংস্কার ও সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে ১৯ সদস্যবিশিষ্ট ‘রাবি সংস্কার আন্দোলন’-এর পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
  • নবগঠিত এ কমিটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে আহ্বায়ক নির্বাচিত করা হয়েছে।
  • অন্যদিকে সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আরিফ আলভী।


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সার্বিক কাঠামোগত সংস্কার ও সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে ১৯ সদস্যবিশিষ্ট ‘রাবি সংস্কার আন্দোলন’-এর পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত এ কমিটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে আহ্বায়ক নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আরিফ আলভী।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সংগঠনটির নিজস্ব অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বায়ক কমিটির ঘোষণা দেওয়া হয়।

কমিটির অন্যান্য পদে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে:

  • যুগ্ম সদস্যসচিব: আবিদা সুলতানা

  • মুখপাত্র: সিহাব শাহরিয়ার

  • সহমুখপাত্র: জান্নাতুল ফেরদৌস

  • দপ্তর সম্পাদক: মেহেদী হাসান (সহদপ্তর: মো. আহসান হাবিব)

  • প্রচার সম্পাদক: রিয়াদুল ইসলাম (সহপ্রচার: উসামা বিন সিহাব)

  • কর্মসূচি ও আন্দোলন সম্পাদক: সায়মুল ইসলাম (সহকর্মসূচি ও আন্দোলন: ফাহিম ফয়সাল সাদিক)

  • সাংস্কৃতিক সম্পাদক: অনামিকা আলম (সহসাংস্কৃতিক: সনেট সেন)

  • ক্রীড়া সম্পাদক: রাহী সরকার (সহক্রীড়া: মেহরাব শিকদার)

  • আইন সম্পাদক: আবু সাঈদ (সহআইন: পলাশ মিয়া)

এ ছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে সাদমান সামি ও হালিমাতুস সাদিয়াকে। নবগঠিত এই কমিটি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ ও শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট অধিকার আদায়ে কাজ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

লালবাগে সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ আ.লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি গ্রেফতার

2

তারেক রহমানের ভারত সফর ও হাসিনা প্রত্যর্পণ ইস্যু রূঢ় ও অহংকারী: বীণা সিক্রি

3

বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা

4

মানবতাবিরোধী অপরাধে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

5

এক লাখের বেশি নতুন শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

6

২৩ ক্রুসহ ইরানি জাহাজ ছিনতাই করল সোমালি জলদস্যুরা

7

মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

8

অস্ট্রিয়া ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে বড় সুখবর

9

একাদশ-দ্বাদশ শ্রেণিতে হিসাববিজ্ঞান পাঠদান পদ্ধতি পরিবর্তনের প্রস্তাব ও মাউশিতে আবেদন

10

সব চোরকে সঙ্গে নিয়ে সাহস থাকলে দেশে ফিরে আসুন: গয়েশ্বর চন্দ্র রায়