|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুদভিত্তিক অর্থনীতির ‘কবর রচনা’ করে যাকাতভিত্তিক অর্থনীতি চালুর আহ্বান জামায়াত এমপির

ফাইল ছবি

সুদভিত্তিক অর্থনীতির পরিবর্তে যাকাতভিত্তিক অর্থনীতি চালুর দাবি জানিয়েছেন রাজশাহী-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। তিনি মনে করেন, সুদ ছাড়াও একটি দেশের অর্থনীতি সঠিকভাবে পরিচালিত হতে পারে এবং বাংলাদেশে সুদভিত্তিক অর্থনীতির ‘কবর রচনা’ করা এখন সময়ের দাবি।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। মুজিবুর রহমান বলেন, "মদিনার ইসলাম কায়েম করতে হলে সুদ বন্ধ করতে হবে। মদিনার বাজেটে যাকাত ছিল, বাংলাদেশেও সেই যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে।"

বাজেট বক্তৃতায় ‘যাকাত’ শব্দের অনুপস্থিতি নিয়ে সমালোচনা করে এই সংসদ সদস্য বলেন, অর্থমন্ত্রী তার ৩৪ পৃষ্ঠার বাজেট বক্তৃতায় অনেক বিষয়ের অবতারণা করলেও যাকাতভিত্তিক অর্থনীতির কোনো উল্লেখ করেননি। তিনি অর্থমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, "আমাদের অর্থমন্ত্রী চট্টগ্রামের লোক, সেখানে কুরআন-হাদিস পড়ার একটি সুন্দর কালচার আছে বলে আমি জানি। কিন্তু বাজেট বক্তৃতায় যাকাত শব্দটি পর্যন্ত উচ্চারণ করা হলো না।"

দেশ পরিচালনার ক্ষেত্রে ঋণনির্ভরতা নিয়েও তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। জাতীয় ঋণকে ছোট করে দেখার সুযোগ নেই উল্লেখ করে মুজিবুর রহমান বলেন, "ঋণ নেওয়ার সুযোগ থাকতে পারে, কিন্তু ঋণী অবস্থায় মৃত্যুবরণ করা আল্লাহ পছন্দ করেন না। ঋণ পরিশোধ করেই মৃত্যুবরণ করতে হবে।" তিনি বাজেট বাস্তবায়নে দেশের অভ্যন্তরীণ সম্পদ ও যাকাতের মতো উৎসগুলোকে কাজে লাগিয়ে ঋণনির্ভরতা কমানোর ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: 'স্পেশাল ফো

1

বিমানবন্দরে সিন্ডিকেটের কারসাজি: বোর্ডিং গেটে ৫ জন ধরা পড়ার

2

ইরানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ইসরায়েলের: তেহরানে লাশের

3

ওপ্পো ও ওয়ানপ্লাসে ফ্রি ট্রানজিট কার্ড ও রাইড-নাউ-পে-লেটার স

4

পাবনা সফরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২০২৬ | সফরসূচি ও বিস্ত

5

ওবামা বনাম ট্রাম্প: ইরান চুক্তি বিতর্ক

6

ভারত আমাদের বন্ধু, ইসরায়েলের পাশে ১৪০ কোটি মানুষ: বেনিয়ামি

7

প্যারিসের গ্র্যান্ড মসজিদ: শতবর্ষ পেরিয়ে ফ্রান্সের ইতিহাসে ম

8

যমুনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে নিয়োগ

9

ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ বাজুসের, প্রতি ভরিতে কমলো ৯,

10

শ্রীলঙ্কার প্রধান কোচের পদ ছাড়ছেন সানাথ জয়াসুরিয়া: ব্যর্থতার

11

আত্মহননের আগে চিরকুটে কী লিখেছিলেন তৃণমূল নেতা আশিস বন্দ্যোপ

12

২০৩০ সালের মধ্যে সড়কে মৃত্যু অর্ধেকে নামানোর দৃঢ় অঙ্গীকার পু

13

গোল ও অ্যাসিস্টে এগিয়ে থেকেও কেন গোল্ডেন বল পেলেন না মেসি, ক

14

Switzerland vs Canada Prediction: ২০২৬ বিশ্বকাপে কানাডা ও সু

15

২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য বদলে দিতে পারেন এই ১০ তরুণ তা

16

প্রতিবেশীর স্বপ্ন পূরণে কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে ফ্রি ও

17

সৌদি আরবের নাজরান বিমানবন্দরে হুথিদের ড্রোন হামলা

18

গণভোটের রায় ও ১১ দফা দাবিতে সচিবালয়ের সামনে ১১-দলীয় ঐক্যের

19

মার্কিন সামরিক হামলার প্রতিবাদে প্রতিবেশী দেশগুলোকে সতর্ক কর

20