|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

এনসিপির মামলায় জামিন পেলেন হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতা

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দায়ের করা আলোচিত মামলায় জামিন পেয়েছেন জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ মোট ১১ জন নেতাকর্মী। রোববার (২ আগস্ট) হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান উভয় পক্ষের শুনানি শেষে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে সকালে তারা আদালতে সশরীরে হাজির হয়ে জামিনের আবেদন করেন।

মামলার বিষযে নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী কুতুব উদ্দিন জুয়েল গণমাধ্যমকে জানান, এই মামলাটিতে ঘটনার সুনির্দিষ্ট কোনো সময়, তারিখ ও স্থান উল্লেখ করা হয়নি। এমনকি এজাহারে আসামিদের বিরুদ্ধেও কোনো ধরনের সুনির্দিষ্ট অভিযোগের কথা বলা ছিল না। আদালতের বিচারক এই আইনি ত্রুটি ও সার্বিক দিক বিবেচনায় নিয়ে অত্যন্ত ন্যায়সঙ্গতভাবে তাদের জামিন আবেদন মঞ্জুর করেছেন। জামিন পাওয়ার পর জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন সাংবাদিকদের বলেন, তারা সবসময় দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সে কারণেই সম্পূর্ণ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তারা আদালতে আত্মসমর্পণপূর্বক জামিন আবেদন করেছিলেন। আদালত ন্যায়বিচার নিশ্চিত করে তাদের জামিন মঞ্জুর করেছেন বলে তিনি সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার দিনব্যাপী হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও জেলা শহরে এনসিপির পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। ওই কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এমপিসহ শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতাদের নিয়ে কিছু মন্তব্য করেন, যা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। এরপর সন্ধ্যায় জেলা শহরের পূর্বনির্ধারিত সমাবেশ শেষ করে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম সার্কিট হাউজের উদ্দেশে রওনা হলে পথিমধ্যে কোর্ট মসজিদের সামনে পৌঁছামাত্র তাদের গাড়িবহরে একদল যুবকের হামলার ঘটনা ঘটে।

উক্ত হামলায় গাড়ি ভাঙচুরের পাশাপাশি পরিস্থিতি চরম আকার ধারণ করলে সারজিস আলমসহ অন্যান্য নেতাকর্মীরা আত্মরক্ষার্থে কাছাকাছি সোনালী ব্যাংকের একটি শাখায় গিয়ে আশ্রয় নেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে এবং সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। এই সহিংসতার ঘটনার জের ধরে গত বুধবার রাতে এনসিপির ছাত্র সংগঠন জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ জনের নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়াও অজ্ঞাতনামা আরও প্রায় ১০০ জনকে আসামি করা হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা সম্পূর্ণ অসত্য ও কল্পনা

1

ড্রোন হামলায় লিবিয়ার বৃহত্তম জাওয়িয়া তেল শোধনাগারে ভয়াব

2

ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ বাজুসের, প্রতি ভরিতে কমলো ৯,

3

পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছরের কারাদণ্ড

4

পেলের রেকর্ড ভেঙে মেসির পথে এমবাপ্পে, বিশ্বকাপের ইতিহাসে নতু

5

ট্রাম্পের ‘ভেঙে ফেলার রাজনীতি’! মিত্রদের অন্ধকারে রেখে শুরু

6

টঙ্গীতে অগ্নিকাণ্ড: ২৫ ঘর ভস্মীভূত

7

শক্তিশালী টেন্সর জি৬ প্রসেসর ও ফাস্ট চার্জিং নিয়ে এলো গুগল প

8

যোগদান করেছেন দুদক চেয়ারম্যান ও ২ কমিশনার, বুধবার থেকে নিয়

9

ভারতে যৌতুকজনিত মৃত্যুর উদ্বেগজনক বৃদ্ধি: কেন নির্বাক প্রশাস

10

ডলারের দুর্বলতা ও মধ্যপ্রাচ্য সংকটে দেড় মাসের মধ্যে স্বর্ণের

11

স্বপ্নের ওপর ভিত্তি করে ধর্মীয় বিধান নির্ধারণ করা যাবে না: ক

12

গোপালগঞ্জে বাবাকে গলা কেটে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদ

13

শেষশয্যায় খামেনি: জন্মস্থান মাশহাদে পৌঁছাল মরদেহ

14

৮ মাস মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী, ট্রাম্প বললেন ‘দীর্ঘ সময় ন

15

পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণা

16

মধ্যপ্রাচ্যে কি মার্কিন নির্ভরতা কমছে? মক্কা চুক্তির নেপথ্য

17

কারাগারে অতিরিক্ত বন্দির চাপে দুর্ধর্ষ আসামিদের আলাদা রাখা য

18

শিশুদের আসক্ত করার অভিযোগ: মেটার বিরুদ্ধে ঐতিহাসিক বিচারকাজ

19

পহেলা বৈশাখে 'কৃষক কার্ড' উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক

20