দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফজলুল হক হলের প্রভোস্টের পদত্যাগ ও হামলার প্রতিবাদে ডাকসুর মানববন্ধন

০ শেয়ার
ফজলুল হক হলের প্রভোস্টের পদত্যাগ ও হামলার প্রতিবাদে ডাকসুর মানববন্ধন

ফজলুল হক হলে শিক্ষার্থী নির্যাতন, প্রভোস্টের পদত্যাগ এবং ছাত্রদল কর্তৃক হামলার প্রতিবাদে ভিসির গেটে মানববন্ধন করেছে ডাকসু। বিস্তারিত পড়ুন।

সংক্ষেপে মূল তথ্য
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে শিক্ষার্থী নির্যাতনের ঘটনার প্রতিবাদে এবং হল প্রভোস্টের দৃষ্টান্তমূলক শাস্তি ও পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
  • মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিস গেটের সামনে এই কর্মসূচি পালিত হয়।
  • এ সময় একই সঙ্গে শাহবাগ থানা ও এ এফ হলে ছাত্রদল কর্তৃক নির্বাচিত প্রতিনিধিদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে শিক্ষার্থী নির্যাতনের ঘটনার প্রতিবাদে এবং হল প্রভোস্টের দৃষ্টান্তমূলক শাস্তি ও পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিস গেটের সামনে এই কর্মসূচি পালিত হয়। এ সময় একই সঙ্গে শাহবাগ থানা ও এ এফ হলে ছাত্রদল কর্তৃক নির্বাচিত প্রতিনিধিদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে ডাকসু ভিপি সাদিক কায়েম, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সাহিত্য সম্পাদক মোসাদ্দেক আলীসহ অন্যান্য কেন্দ্রীয় ও হল নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জুলাইয়ের প্রজন্ম ফ্যাসিস্টদের উৎখাত করেছে, সুতরাং কোনো ধরনের টালবাহানা বা মিথ্যা তদন্তের মাধ্যমে অপরাধীদের রক্ষা করার চেষ্টা চালালে শিক্ষার্থীরা তা বরদাশত করবে না। অবিলম্বে অভিযুক্ত প্রভোস্টকে অপসারণ এবং ছাত্রদল নেতাকর্মীদের হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বহিষ্কারের আল্টিমেটাম দেন ডাকসু নেতারা। অন্যথায় আরও কঠোর ও দুর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন তারা।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

১০ মিনিটের আগেই গোল দিয়ে এগিয়ে গেল মেক্সিকো ২০২৬

2

ইসলামি সংগঠনের সঙ্গে যুক্ত না থাকলে কি কাফের হয়ে যাবে?

3

দায়িত্বে অবহেলা বরদাশত করা হবে না, ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

4

হরমুজ প্রণালিতে আটকা বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’: ৩১ নাবিকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

5

১২ গজের নিঃসঙ্গতা: বিশ্বকাপের নিষ্ঠুরতম ও আবেগঘন মুহূর্তের গল্প

6

‘বাহুবলী’ নয়, আমরা ‘চোখের বালি’ তৈরিতে সেরা: প্রসেনজিৎ

7

স্কটল্যান্ডের বিপক্ষে নেইমারের ফেরার সম্ভাবনা

8

আজকের মুদ্রার রেট: ১৯ জুলাই ২০২৬ - বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার মান

9

শাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত

10

ইয়ামাল-নিকোকে নিয়েই বিশ্বকাপ শুরু করবে স্পেন