|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Jul 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রয়লার ১৮৫ টাকা হলেও ডজনে ১০ টাকা বাড়ল ডিমের দাম, চড়া মাছের বাজারও!

রাজধানীর নিত্যপ্রয়োজনীয় বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম গত সপ্তাহের তুলনায় স্থিতিশীল থাকলেও হঠাৎ করেই লাগামহীন হয়ে উঠেছে ডিমের দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ডিমে ১০ টাকা পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় এবং মাছের বাজার চড়া থাকায় মধ্যবিত্ত ও নিম্নআয়ের ক্রেতাদের মাঝে চরম অস্বস্তি দেখা দিয়েছে।

আজ শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে নিত্যপণ্যের মূল্যের এই ঊর্ধ্বমুখী চিত্র দেখা গেছে। বাজারে বর্তমানে প্রতি কেজি গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে মুরগির বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা (বাজারভেদে ১৮৫ টাকা) এবং সোনালি মুরগি ৩৩০ টাকা কেজিতে স্থিতিশীল রয়েছে। তবে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে ডিমের বাজারে। গত সপ্তাহে যে ডিম ১২০ থেকে ১২৫ টাকা ডজন বিক্রি হয়েছিল, তা চলতি সপ্তাহে ডজনে ১০ টাকা বেড়ে লাল বা ব্রাউন কালারের ডিম ১৩৫ টাকা এবং সাদা ব্রয়লার ডিম ১২৫ টাকা ডজনে বিক্রি হচ্ছে।

মাছের বাজারে গিয়েও ক্রেতাদের পকেট কাটছে চড়া দাম। বাজারে মাঝারি আকারের রুই ৩০০ থেকে ৩৫০ টাকা এবং বড় রুই ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া চিংড়ির কেজি ৬০০ থেকে ৯০০, পাবদা ৩০০ থেকে ৩৫০, ট্যাংরা ও বাইন ৬০০ থেকে ৮০০ এবং শোল মাছ ৭০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। ইলিশের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে; ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা এবং ১ কেজি ওজনের ইলিশ ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকা দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। তবে তুলনামূলক কম আয়ের ক্রেতাদের জন্য চাষের কই (৪০০-৫০০ টাকা), তেলাপিয়া (২২০-২৩০ টাকা) এবং পাঙাশ মাছ (২০০-২২০ টাকা) কিছুটা স্বস্তি দিলেও ২০০ টাকার নিচে কোনো ভালো মাছ না পাওয়ায় সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি-রোনালদো লড়াই: টিকিটের দাম আকাশছোঁয়া

1

লা লা ল্যান্ডের ১০ বছর পূর্তি: রায়ান গসলিংয়ের ইচ্ছায় সংশোধন

2

রায়পুরে টাকা ও জমি নিয়ে সংঘর্ষে আহত ১০

3

১০১ জন যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয়ে পদায়ন: জনপ্রশাসন মন

4

আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে বাংলাদেশের সামগ্রিক কৃষ

5

গোলশূন্য প্রথমার্ধ ও ইনজুরির ধাক্কা—স্পেন বনাম আর্জেন্টিনা ফ

6

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাবিতে যুদ্ধাপরাধীদের ছবি অপসার

7

মদ-সিগারেটের দাম বৃদ্ধি বিরোধী দলের পছন্দ নয়: প্রধানমন্ত্রী

8

নবম পে স্কেল প্রকাশে বিলম্ব কেন? বিস্তারিত জানাল সচিব কমিটি

9

সেন্ট্রাল পার্কের কাছে দুই ব্যক্তিকে ছুরিকাঘাত: সন্দেহভাজন গ

10

ডা. জুবাইদা রহমানের ওয়াশিংটন সফর ও গ্লোবাল কোয়ালিশন সামিট ২০

11

দেশের ৬৪ জেলাকেই রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে: রেলপথ প্রত

12

ইনস্টাগ্রাম রিল পোস্ট করে বিশ্বরেকর্ড গড়লেন নরেন্দ্র মোদি

13

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক

14

ইতিহাসের এই দিনে ১৯ জুলাই: গুরুত্বপূর্ণ ঘটনাবলি ও বিখ্যাত ব্

15

দেশের স্বার্থ রক্ষা করাই ছিল সফরের মূল লক্ষ্য: সংসদে প্রধানম

16

ভূমধ্যসাগরে ট্র্যাজেডি: ২২ জনের মৃত্যু ও ২১ বাংলাদেশি উদ্ধার

17

জাতীয় পার্টি নেতার বাড়িতে নাহিদ-হাসনাতের রাতযাপন: চট্টগ্রামে

18

স্মরণকালের সবচেয়ে শক্তিশালী এল নিনোর পূর্বাভাস, উষ্ণতম হতে

19

সৌদি আরবের বিরুদ্ধে কঠোর নৌ অবরোধের ঘোষণা ইয়েমেনের হুথি বিদ্

20