রাঙামাটির রাজস্থলীতে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের চাচাতো ভাই সাজ্জাদ তালুকদারকে আটক করেছে পুলিশ; শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে রাজস্থলী উপজেলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তিনি চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি এবং শনিবার সকালে তাঁকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়েছে রাঙ্গুনিয়া থানা-পুলিশ।
রাঙামাটির রাজস্থলীতে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড.
বিষয়টি নিশ্চিত করে রাজস্থলী থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান জানান, সাজ্জাদ তালুকদার রাজস্থলী বাসস্টেশন এলাকায় অবস্থান করছেন এমন খবর পেয়ে তাঁর অবস্থান নিশ্চিত করা হয় এবং পরে রাজস্থলী থানা-পুলিশের সহযোগিতায় রাঙ্গুনিয়া থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে;