দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ২ হাজার ৬০ টাকা

০ শেয়ার
আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ২ হাজার ৬০ টাকা
সংগৃহীত ছবি

ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬০ টাকা, যা সোমবার রাত ৮টা থেকে কার্যকর হবে। একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়িয়ে প্রতি লিটার ৯১ দশমিক ৯৫ টাকা করা হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
  • নতুন করে ২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
  • সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে বিইআরসি।

ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন করে ২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে বিইআরসি। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন নির্ধারিত দাম সোমবার রাত ৮টার পর থেকে কার্যকর হবে।

এর আগে অক্টোবর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে ওই দাম নির্ধারণের পরও রাজধানীর বিভিন্ন এলাকায় ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকা পর্যন্ত দামে সিলিন্ডার বিক্রির অভিযোগ ছিল।

একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪ দশমিক ৬২ টাকা থেকে বাড়িয়ে ৯১ দশমিক ৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে সেপ্টেম্বর মাসে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম ছিল প্রতি লিটার ৭৩ দশমিক শূন্য ৯ টাকা।

নতুন প্রজ্ঞাপনে এলপিজি বিক্রেতাদের কমিশনও বাড়ানো হয়েছে।

সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে দেশের এলপিজি বাজারে অস্থিরতা দেখা দেয়। আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বাড়ার কারণে আমদানিকারকেরা সরবরাহ কমিয়ে দেন। এতে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি শুরু হয়। একপর্যায়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারিত এলপিজি সিলিন্ডারও কোথাও কোথাও ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

গুগলের নতুন এআই মডেল ‘জেমিনি ৪ আর্গন’! থাকছে ১ মিলিয়ন টোকেন লিমিট

2

পঞ্চগড়ে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার, তেঁতুলিয়ায় পর্যটকদের ভিড়

3

ইরানি হামলায় উত্তপ্ত কুয়েত: অগ্নিনির্বাপণের সময় আহত দমকলকর্মী ও শ্রমিক

4

এসিআই মোটরসে চাকরির সুযোগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ

5

সুস্থ কিডনির রহস্য: দৈনন্দিন অভ্যাসেই দূরে রাখুন নীরব ঘাতক

6

যবিপ্রবিতে ড্রোন দিয়ে সার প্রয়োগের প্রদর্শনী: কৃষিতে আধুনিক প্রযুক্তির নতুন সম্ভাবনা

7

অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে লা লিগায় জয়রথ অব্যাহত রাখল বার্সেলোনা

8

কারাগারে পিআইও অফিসের সহকারী আব্দুল লতিফ

9

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর সফল, তিস্তা প্রকল্পে সহযোগিতার প্রতিশ্রুতি চীনের

10

৩০ হাজার টাকা বেতনের দাবি: মিরপুর-১০ নম্বরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ,