দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে দুর্যোগ প্রশমন দিবসে শিশুদের নিয়ে এসডিএসের কর্মসূচি

০ শেয়ার
শরীয়তপুরে দুর্যোগ প্রশমন দিবসে শিশুদের নিয়ে এসডিএসের কর্মসূচি

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষ্যে শরীয়তপুরে শিশু-কিশোরদের সচেতনতায় বিতর্ক, চিত্রাঙ্কন ও অগ্নিকাণ্ড মহড়া আয়োজন করেছে এসডিএস।

সংক্ষেপে মূল তথ্য
  • আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উদযাপনের অংশ হিসেবে শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলায় দিনব্যাপী নানা সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে উন্নয়ন সংস্থা শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির (এসডিএস) ক্লাইমেট প্রজেক্ট।
  • ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি হ্রাসে শিশু-কিশোরদের সম্পৃক্ততা বাড়াতেচিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, বর্ণাঢ্য র‍্যালি, ফায়ার সার্ভিসের অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
  • জাজিরা উপজেলায় স্কুল পর্যায়ে আয়োজিত চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান।

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উদযাপনের অংশ হিসেবে শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলায় দিনব্যাপী নানা সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে উন্নয়ন সংস্থা শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির (এসডিএস) ক্লাইমেট প্রজেক্ট। ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি হ্রাসে শিশু-কিশোরদের সম্পৃক্ততা বাড়াতেচিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, বর্ণাঢ্য র‍্যালি, ফায়ার সার্ভিসের অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

জাজিরা উপজেলায় স্কুল পর্যায়ে আয়োজিত চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউএনও বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সৃজনশীল কার্যক্রমে সম্পৃক্ত করলে তাদের নেতৃত্বের বিকাশ ঘটে। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের দুর্যোগ প্রস্তুতি ও সচেতনতামূলক কার্যক্রমে যুক্ত করলে তারা যেকোনো দুর্যোগ মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করতে পারবে। একই অনুষ্ঠানে জাজিরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসরাফিল হোসেন শিক্ষার্থীদের সচেতনতা ও নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রেখে দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

উল্লেখ্য, সুইডেনভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা ‘বার্নফন্ডেন’-এর আর্থিক সহযোগিতায় এসডিএস কর্তৃক জাজিরা ও নড়িয়া উপজেলার ৫টি ইউনিয়নে চিলড্রেন অ্যান্ড ইয়ুথ লিডিং ইনক্লুসিভ মুভমেন্টস ফর অ্যাডাপটেশন, ট্রান্সফরমেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল রেজিলিয়েন্স (ক্লাইমেট) প্রজেক্ট পরিচালিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের স্থানীয় ঝুঁকি মোকাবিলা, জলবায়ু অভিযোজন এবং শিশু ও তরুণদের নেতৃত্ব বিকাশের মাধ্যমে দুর্যোগসহনশীল সমাজ গড়ে তোলাই এই বিশেষ প্রকল্পের প্রধান উদ্দেশ্য।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

দেশে বৃষ্টি কমার ও তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

2

আজকের নামাজের সময়সূচি: ৩ অক্টোবর ২০২৬ (ঢাকা ও বিভাগীয় শহরসমূহ)

3

মেহেরপুরে ফিশিং লিংকের ফাঁদে ব্যবসায়ী: ২৫ হাজার টাকা লুটে নিল সাইবার চক্র

4

নাসিরুদ্দিন শাহর ‘কুকুর’ মন্তব্যে আগুনে ঘি ঢাললেন কঙ্গনা রানাউত, বললেন ‘শিয়াল’

5

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্যের ঘাটতি খতিয়ে দেখছে ঢাকা

6

এইচএসসি পরীক্ষা নিয়ে ক্ষোভ: কুড়িগ্রামে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে মানববন্ধন

7

বিশ্বকাপ ফাইনালে হেরে রানার্সআপ হয়ে দেশে ফেরার পরও আর্জেন্টাইন দলকে লাখো ভক্তের সংবর্ধনা

8

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩য় ওয়ানডেতে দিশা বিশ্বাসের অভিষেক

9

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন মিয়া গোলাম পরওয়ার

10

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা