দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

বেনাপোল সীমান্তে বাড়তি নজরদারি বিজিবির

০ শেয়ার
বেনাপোল সীমান্তে বাড়তি নজরদারি বিজিবির

অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বেনাপোল সীমান্তে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাতের বেলা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আধুনিক সার্চলাইট ব্যবহার করে সতর্ক টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে।

সংক্ষেপে মূল তথ্য
  • অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বেনাপোল সীমান্তে বাড়তি নজরদারি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
  • রাতের বেলা সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আধুনিক সার্চলাইট ব্যবহার করে নজরদারি চালানো হচ্ছে এবং সন্দেহজনক চলাচল শনাক্ত ও প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছেন দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যরা।
  • বিজিবির এ তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বেনাপোল সীমান্তে বাড়তি নজরদারি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাতের বেলা সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আধুনিক সার্চলাইট ব্যবহার করে নজরদারি চালানো হচ্ছে এবং সন্দেহজনক চলাচল শনাক্ত ও প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছেন দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যরা।

বিজিবির এ তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, রাতে সার্চলাইটের মাধ্যমে নজরদারি বাড়ানোয় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ সহজ হবে, যার ফলে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যেও নিরাপত্তাবোধ বাড়ছে।

বিজিবি জানিয়েছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় টহল, গোয়েন্দা নজরদারি ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। যশোর ৪৯ বিজিবির সহকারী পরিচালক মাজেদুল রহমান জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ তৎপরতা অব্যাহত রয়েছে এবং দিন কিংবা গভীর রাত সব সময়ই বেনাপোল সীমান্তে বিজিবির সতর্ক পাহারা চলবে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

তালা ভেঙে ভিসির দপ্তরে প্রবেশ, উত্তপ্ত চুয়েট ক্যাম্পাস

2

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: ৪৯ পদে আবেদনের সুযোগ

3

ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

4

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী

5

আয়ের নতুন ইতিহাস গড়ে ইউরোপীয় ফুটবলে অনন্য উচ্চতায় রিয়াল মাদ্রিদ

6

২০২৬ বিশ্বকাপে মেসির হ্যাটট্রিক: পরীমণি, মেহজাবীন ও তাসরীফদের বাঁধভাঙা উল্লাস

7

সন্ধ্যায় বিনা কারণে ঘুরলে শিক্ষার্থীরা আটক হবে

8

সেলেবি ডিজেবিলিটি ফুটবল ক্লাবের মানবিক গল্প

9

ঘরের মাঠে শেষবার খেলতে নামছেন রোনালদো?

10

পশ্চিমবঙ্গে হোটেলে ভয়াবহ আগুন: তারাপীঠে ঘুমন্ত অবস্থায় প্রাণ হারালেন সাতজন