দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Jun 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

২০২৬ বিশ্বকাপে মেসির হ্যাটট্রিক: পরীমণি, মেহজাবীন ও তাসরীফদের বাঁধভাঙা উল্লাস

০ শেয়ার
২০২৬ বিশ্বকাপে মেসির হ্যাটট্রিক: পরীমণি, মেহজাবীন ও তাসরীফদের বাঁধভাঙা উল্লাস
বামে ইরফান সাজ্জাদ এরপর পরীমণি, মেহজাবীন চৌধুরী, খায়রুল বাসার । কোলাজ

২০২৬ ফুটবল বিশ্বকাপে লিওনেল মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার বড় জয়ের পর মেহজাবীন, পরীমণি, তাসরীফ, কেয়া পায়েলের মতো ঢাকাই শোবিজের তারকাদের ফেসবুক উন্মাদনা।

সংক্ষেপে মূল তথ্য
  • ২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমেছিলেন আলবিসেলেস্তে জাদুকর লিওনেল মেসি।
  • ম্যাচের মাত্র ১৭ মিনিটের মাথায় প্রথম গোল করে দলকে এগিয়ে নেওয়ার পর তুলে নিয়েছেন দুর্দান্ত এক হ্যাটট্রিক।
  • আর্জেন্টিনার এমন রাজকীয় জয় এবং প্রিয় মহাতারকার এমন ফর্মে ফেরার রাতে বাঁধভাঙা উল্লাসে মেতেছেন ঢাকাই শোবিজের তারকারা।

২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমেছিলেন আলবিসেলেস্তে জাদুকর লিওনেল মেসি। আর মাঠে নেমেই দেখালেন নিজের চিরচেনা জাদু। ম্যাচের মাত্র ১৭ মিনিটের মাথায় প্রথম গোল করে দলকে এগিয়ে নেওয়ার পর তুলে নিয়েছেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। আর্জেন্টিনার এমন রাজকীয় জয় এবং প্রিয় মহাতারকার এমন ফর্মে ফেরার রাতে বাঁধভাঙা উল্লাসে মেতেছেন ঢাকাই শোবিজের তারকারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের উচ্ছ্বাস, আবেগ ও ভালোবাসা প্রকাশ করেছেন পরীমণি, মেহজাবীন, তাসরীফ, কেয়া পায়েলের মতো জনপ্রিয় তারকারা।

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি আর্জেন্টিনার এই জয়ে দারুণ উচ্ছ্বসিত। খেলা দেখার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ফুটবলের প্রতি ভালোবাসা জানিয়ে তিনি লিখেছেন, ‘আমার ছোট্ট মেসি, মাশাআল্লাহ’। এদিকে বরাবরের মতোই শান্ত অথচ গভীর বার্তা দিয়েছেন ছোট পর্দার শীর্ষ অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আর্জেন্টিনার জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন তিনি, যেখানে আলবিসেলেস্তেদের পতাকার ইমোজি জুড়ে দিয়ে লিখেছেন, ‘ঠিক আছে শুভরাত্রি’।

লিওনেল মেসির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিজের তুমুল আবেগ ও আনন্দ প্রকাশ করেছেন তরুণ অভিনেত্রী কেয়া পায়েল। ক্যাপশনে উচ্ছ্বাস ঢেলে দিয়ে তিনি লিখেছেন, ‘মেসিইইইই, মেসিইইইই, লিও মেসিইইইইইইই সব সময়ই সে। আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করলেন মেসি, কী দারুণ গোল! ২০২৬ বিশ্বকাপে নিজের উদ্বোধনী ম্যাচের মাত্র ১৭ মিনিটের মাথায় গোল করলেন তিনি’। আর্জেন্টিনার এমন দুর্দান্ত পারফরম্যান্সে নিজের ভালোলাগা লুকিয়ে রাখেননি ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘বিজয়ীর মানসিকতা! অভিনন্দন আর্জেন্টিনা, মেসি’।

তরুণদের ক্রেজ জনপ্রিয় সংগীতশিল্পী তাসরীফ খান মেসির ছবি পোস্ট করে নিজের ভালোলাগার কথা জানান। তিনি লিখেছেন, ‘সারাজীবন বুক ফুলায় বলবো আমরা মেসির খেলা দেখা জেনারেশন! হোয়াট অ্যান এক্সট্রাঅর্ডিনারি হ্যাটট্রিক ফর মেসি! হোয়াট আ প্লেয়ার’। মেসির হ্যাটট্রিক করা ম্যাচে প্রতিপক্ষ সমর্থকদের একটু মিষ্টি খোঁচা দেওয়ার সুযোগ হাতছাড়া করেননি অভিনেতারাও। ছোট পর্দার পরিচিত মুখ খায়রুল বাসার মেসির ছবি পোস্ট করে লিখেছেন, ‘প্রথম দিনেই হ্যাটট্রিক, রাগ করলা?’ একই সুরে সুর মিলিয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদও। প্রতিপক্ষ সমর্থকদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘বুঝলাম না মেসি পেনাল্টি থেকে পরপর তিনটা গোল দিয়ে দিল, আর তোমাদের কোন আওয়াজ নাই! রাগ করলা নাকি?’

এদিকে ফুটবল মাঠের বৈরিতা ভুলে চিরপ্রতিদ্বন্দ্বীদের জয়ে অনন্য এক ক্রীড়াসুলভ মানসিকতা দেখিয়েছেন জনপ্রিয় গায়িকা পড়শী। নিজে ব্রাজিলের সমর্থক হলেও শুভকামনা জানাতে ভোলেননি আলবিসেলেস্তেদের। নিজের ভেরিফায়েড হ্যান্ডেলে ব্রাজিলের জার্সি পরা একটি ছবি পোস্ট করে পড়শী লিখেছেন, ‘আমি ব্রাজিল সমর্থক হলেও আর্জেন্টিনার জন্য শুভকামনা। কারণ আমি ব্রাজিল আর্জেন্টিনা ফাইনাল দেখতে চাই’।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

পেলের সময়ে গোলরক্ষকেরা গ্লাভসও পরতেন না: আগুয়েরো

2

বন্যাদুর্গত ১১ জেলায় ত্রাণ ও উদ্ধার তৎপরতায় বিজিবি

3

ডিজিটাল সাংবাদিকতা ও এআই বিষয়ক পিআইবির দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা

4

সাভারে পুলিশের ওপর হামলা: গ্রেফতার ২৪

5

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার ইনু ও মেনন

6

নটস আউটলসে নতুন মুখ বিনুরা ফার্নান্দো, বিদায় জানালেন মোহাম্মদ আলী

7

গ্যালারিতে বসে স্পেনের জয় দেখা: লস অ্যাঞ্জেলেস থেকে ফুটবল ডায়েরি

8

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরাইল

9

প্রখ্যাত ছড়াকার ও শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই

10

তিমুর-লেস্তের বিপক্ষে আরও ভালো পারফরম্যান্সের লক্ষ্য নিয়ে মাঠে নামছে সিঙ্গাপুর