৪৬তম বিসিএসে এক হাজার ৪১৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়; রোববার (২৯ নভেম্বর) মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে এ আদেশ জারি করা হয়। নিয়োগপ্রাপ্তদের আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কার্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
৪৬তম বিসিএসে এক হাজার ৪১৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়; আজ রোববার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে এ নিয়োগ আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের আগামী ২০ ডিসেম্বরের মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়ন করা কার্যালয়ে যোগদান করতে হবে এবং পরবর্তী কোনো নির্দেশ না পেলে ওই তারিখেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগ দিতে হবে, অন্যথায় তাঁরা চাকরিতে সম্মত নন ধরে নিয়ে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, নিয়োগ পরবর্তী কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো রকম বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে সেক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।