দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ক্ষেত্রে ভারতের প্রধান দুই শর্তের আভাস: বিবিসি বাংলা

০ শেয়ার
শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ক্ষেত্রে ভারতের প্রধান দুই শর্তের আভাস: বিবিসি বাংলা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়ে ভারতের প্রধান দুটি শর্তের আভাস দিয়েছেন দিল্লির সরকারি কর্মকর্তারা। বিবিসি বাংলার প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে তাকে ফিরিয়ে নেওয়া এবং মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল ও আন্তর্জাতিক নজরদারিতে নতুন করে সুষ্ঠু বিচারের নিশ্চয়তা চায় নয়াদিল্লি।

সংক্ষেপে মূল তথ্য
  • সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার পথ প্রশস্ত করতে ভারতের প্রধান দুটি শর্তের কথা জানিয়েছেন দিল্লির সরকারি কর্মকর্তারা।
  • আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি বাংলার এক প্রতিবেদনে ভারতীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য উঠে এসেছে।
  • প্রতিবেদনে বলা হয়েছে, এই দুটি শর্ত পূরণ করে শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে নয়াদিল্লি বেশ কয়েক মাস ধরেই ঢাকার সঙ্গে পর্দার আড়ালে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে।


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার পথ প্রশস্ত করতে ভারতের প্রধান দুটি শর্তের কথা জানিয়েছেন দিল্লির সরকারি কর্মকর্তারা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি বাংলার এক প্রতিবেদনে ভারতীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই দুটি শর্ত পূরণ করে শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে নয়াদিল্লি বেশ কয়েক মাস ধরেই ঢাকার সঙ্গে পর্দার আড়ালে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে।

ভারতের প্রথম শর্ত অনুযায়ী, শেখ হাসিনা যেহেতু বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে চড়ে ভারতে এসে নেমেছিলেন, তাই তাকে ফিরিয়ে নেওয়ার কাজটিও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে। এই প্রক্রিয়াটি আকাশপথে কিংবা স্থলপথে,উভয়ভাবেই হতে পারে। অর্থাৎ, বাংলাদেশ একটি সামরিক বিমান পাঠিয়ে দিল্লি থেকে তাকে নিয়ে যেতে পারে, অথবা স্থল সীমান্তের কোনো নির্দিষ্ট পয়েন্টে এসেও সেনাবাহিনী তাকে গ্রহণ করতে পারে। এর জন্য প্রয়োজনীয় সব ধরনের ‘লজিস্টিকাল’ প্রস্তুতি বা আয়োজন করতে ভারত প্রস্তুত রয়েছে।

দ্বিতীয় শর্তটি হলো, শেখ হাসিনা যাতে তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয়,বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে। তবে এই দাবিটি যাতে বাংলাদেশের নিজস্ব বিচার ব্যবস্থায় কোনো বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে বিবেচিত না হয়, সে ব্যাপারে ভারত অত্যন্ত সতর্ক রয়েছে এবং এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্যও করছে না।

দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, “আমরা কখনোই জেনেবুঝে তাকে ফাঁসিতে ঝোলানোর জন্য এগিয়ে দিতে পারি না। বরং তিনি যাতে নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটাই নিশ্চিত করতে চাইব।” ওই কর্মকর্তা আরও উল্লেখ করেন, শেখ হাসিনার এই নতুন বিচার প্রক্রিয়া যেন আন্তর্জাতিক বিশ্ব এবং গ্লোবাল মিডিয়ার নজরদারিতে স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়, সেটিও নিশ্চিত করতে চাইবে ভারত।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

মক্কা চুক্তিতে যোগ দেওয়ার কথা ভাবতে পারে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

2

আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গঠনে উপসাগরীয় দেশগুলোর প্রতি ইরানের আহ্বান

3

অন্যকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন মানিকগঞ্জের দিদার

4

হরমুজ খুলতে ইরানের ৭ দিনের প্রস্তাব, ট্রাম্পের প্রত্যাখ্যানের খবর ঘিরে নতুন উত্তেজনা

5

যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

6

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত

7

ইরানের পরমাণু কর্মসূচি ও বিজ্ঞানীদের তথ্যে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

8

নাগরিক অধিকার নিশ্চিত করাই প্রধান দায়িত্ব

9

One UI 9 আপডেট: মোশন ফটো দিয়ে সাজান গ্যালাক্সি ফোনের স্ক্রিন

10

আর্জেন্টিনার তরুণ প্রতিভা ভালেন্তিন বার্কোকে দীর্ঘমেয়াদী চুক্তিতে দলে ভিড়াল চেলসি