|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

নাটোরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ফাইল ছবি

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আহাদ আলী (৬৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৪ জুন) ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়। অভিযুক্ত আহাদ আলী উপজেলার দিঘলকান্দি গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল শিশুটি তার খেলার সাথীকে ডাকতে আহাদ আলীর বাড়িতে গেলে তাকে কৌশলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়। ঘটনার পর শিশুটি গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরে তার মাকে সব জানায়। তবে অভিযুক্ত আহাদ আলী এবং তার স্বজনরা ঘটনাটি গোপন রাখতে মা ও মেয়েকে হত্যার হুমকি দেন। এমনকি অভিযুক্তের ভাইয়ের স্ত্রী রুমা বেগম চিকিৎসা করালেও পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

সম্প্রতি শিশুটি ঘটনার কথা প্রকাশ করে দিলে স্থানীয় পর্যায়ে তোলপাড় সৃষ্টি হয়। পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানার পর শিশুটির বড় ভাই কর্মস্থল থেকে ফিরে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানিয়েছেন, মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং অভিযুক্ত আহাদ আলীকে গ্রেপ্তারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। নৃশংস এই ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দামেস্কে ম্যাক্রোঁর সফরের মধ্যেই ভয়াবহ বিস্ফোরণ: আতঙ্কে সিরি

1

বিহারের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে ফারাক্কার সব গেট খুলে দেও

2

মানুষের বাসায় কাজ করে মায়ের কিনে দেওয়া শার্ট পরেই শহীদ হন ঢা

3

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: একমত দুই পক্ষ

4

ইরানি হামলায় উত্তপ্ত কুয়েত: অগ্নিনির্বাপণের সময় আহত দমকলকর্ম

5

ইতিহাস গড়ল স্কাইরুট: ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেট বিক্

6

ভূমিকম্পের দুই ঘণ্টার উৎকণ্ঠার গল্প

7

চীনা স্বামীর টাকা নিয়ে লাপাত্তা স্ত্রী

8

তিউনিসিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি: ১১ জনের মরদেহ উদ্ধার

9

ফিফা বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায়: সেমিফাইনালে র‌্যাংকিংয়ে

10

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাকাই টেস্ট লাইভ স্কোর ও আপডেট ২

11

DR Congo vs Uzbekistan: FIFA World Cup 2026 Match Preview

12

ঢাকায় রাশিয়ান হাউসে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো ‘রাশিয়া পতা

13

স্বর্ণের বাজারে বড় পরিবর্তন: পাঁচ বছরেই দাম দ্বিগুণ হওয়ার পূ

14

কাকলী র‍্যাম্পের নিচে থইথই পানি: সতর্কবার্তা দিল ট্রাফিক পুল

15

মধ্যপ্রাচ্য সংকট ও তেলের দাম বাড়ার প্রভাবে আন্তর্জাতিক বাজার

16

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নুর মৃত্যুতে মির্জা

17

নতুন সামরিক কৌশলে যুদ্ধের নতুন অধ্যায়ে নামার হুঁশিয়ারি ইরানে

18

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ২০২৬: জেনে নিন দ্রুত ফল দেখার

19

চোখ ওঠা বা কনজাংটিভাইটিস রোগ কেন ছড়ায়, লক্ষণ এবং প্রতিরোধের

20