দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাসপোর্টের জন্য শেখ হাসিনার আবেদন, সরাসরি প্রত্যাখ্যান করল বাংলাদেশ সরকার

০ শেয়ার
পাসপোর্টের জন্য শেখ হাসিনার আবেদন, সরাসরি প্রত্যাখ্যান করল বাংলাদেশ সরকার

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন করেছেন। তবে বাংলাদেশ সরকার তাঁর এই আবেদন তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কোনো ‘সন্ত্রাসী বা পলাতক আসামিকে’ পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই।

সংক্ষেপে মূল তথ্য
  • ভারতে আত্মগোপনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার উদ্দেশ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন জানালেও সেই অনুরোধ সরাসরি নাকচ করে দিয়েছে বাংলাদেশ সরকার।
  • আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক এক্সক্লুসিভ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
  • সোমবারে পাঠানো আবেদনের এক চিঠির সূত্রে জানা যায়, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর এটিই শেখ হাসিনার পক্ষ থেকে কূটনৈতিক মাধ্যমে দেওয়া প্রথম আনুষ্ঠানিক আবেদন।


ভারতে আত্মগোপনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার উদ্দেশ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন জানালেও সেই অনুরোধ সরাসরি নাকচ করে দিয়েছে বাংলাদেশ সরকার। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক এক্সক্লুসিভ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সোমবারে পাঠানো আবেদনের এক চিঠির সূত্রে জানা যায়, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর এটিই শেখ হাসিনার পক্ষ থেকে কূটনৈতিক মাধ্যমে দেওয়া প্রথম আনুষ্ঠানিক আবেদন। ২০২৬ সালের ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে তিনি এই পদক্ষপ নিয়েছেন বলে তাঁর সহযোগীরা জানিয়েছেন।

নয়া দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে শেখ হাসিনার পক্ষে এই চিঠি পাঠান লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর আইনজীবীরা। চিঠিতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার বিদ্যমান পাসপোর্ট ও এনআইডি বাতিল করায় তাঁর জন্য অবিলম্বে নতুন নথি ইস্যু করা প্রয়োজন। আন্তর্জাতিক মানবাধিকার আইন ও বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এই আবেদন দ্রুত নিষ্পত্তির দাবি জানান তাঁর আইনজীবীরা। শেখ হাসিনা আদালত ও আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতেই দেশে ফিরতে চান বলে তাঁর পক্ষ থেকে দাবি করা হয়েছে।

তবে শেখ হাসিনার পাসপোর্টের আবেদন পাওয়ার পর পরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। এই অনুরোধ দ্রুত প্রত্যাখ্যান করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, "বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট প্রদান করে না। শেখ হাসিনা একজন দণ্ডিত ও পলাতক আসামি। ভারতের সঙ্গে আমাদের সক্রিয় বন্দি বিনিময় চুক্তি রয়েছে এবং আমরা তাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চেয়েছি।"

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও যোগ করেন, "আমরা কি তাকে একজন সাধারণ পর্যটক হিসেবে গণ্য করব এবং বলব যে আসুন, আপনার আত্মীয়ের বাড়ি ঘুরে যান?"

উল্লেখ্য, গত বছর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থানে দমন-পীড়নের দায়ে শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড প্রদান করে। অপরদিকে, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, তাকে ফেরত পাঠানোর মাধ্যমে সেই পরিস্থিতির উন্নতি হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পাসপোর্টের আবেদন বা প্রত্যর্পণের সার্বিক বিষয়ে তাত্ক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ইরানের নতুন হামলা

2

এমবাপ্পের নেতৃত্বের বিতর্ক নিয়ে মুখ খুললেন দিদিয়ের দেশম

3

পটিয়ায় লোকালয় থেকে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

4

বৃহস্পতিবার থেকে বৃষ্টির প্রবণতা বাড়ার আভাস: যা জানালো আবহাওয়া অফিস

5

আর্সেনালে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত

6

লঘুচাপ ও টানা বৃষ্টিতে সারা দেশের সাথে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা

7

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ১ম টি-টোয়েন্টি: আজ রাতে কে জিতবে?

8

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ২য় বর্ষের ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু ২০ জুলাই

9

ফেসবুকে সরকারের সমালোচনা : ঢাবি ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার

10

ত্রিশাল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল পদক পেলেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী