দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

বরিশাল সিটি করপোরেশনে ৬৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা

০ শেয়ার
বরিশাল সিটি করপোরেশনে ৬৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা

২০২৬-২৭ অর্থবছরের জন্য ৬৪৭ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে বরিশাল সিটি করপোরেশন। কর বৃদ্ধি না করে নগর উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে দেওয়া হয়েছে সর্বোচ্চ গুরুত্ব।

সংক্ষেপে মূল তথ্য
  • আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৬৪৭ কোটি ৫৩ লাখ ৮৫ হাজার ৩০৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)।
  • নতুন এই বাজেটে নগর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং ডিজিটাল নাগরিক সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
  • বৃহস্পতিবার (৩০ জুলাই) নগর ভবনে আয়োজিত বাজেট ঘোষণায় বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন জানান, সীমিত রাজস্ব আয়ের মধ্যেও সাধারণ মানুষের ওপর নতুন কোনো করের বোঝা না চাপিয়েই নাগরিক সেবার মান বাড়ানোর লক্ষ্য নিয়ে এই বাজেট প্রণয়ন করা হয়েছে।

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৬৪৭ কোটি ৫৩ লাখ ৮৫ হাজার ৩০৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। নতুন এই বাজেটে নগর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং ডিজিটাল নাগরিক সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) নগর ভবনে আয়োজিত বাজেট ঘোষণায় বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন জানান, সীমিত রাজস্ব আয়ের মধ্যেও সাধারণ মানুষের ওপর নতুন কোনো করের বোঝা না চাপিয়েই নাগরিক সেবার মান বাড়ানোর লক্ষ্য নিয়ে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিকল্পিত, সবুজ, পরিচ্ছন্ন এবং নারী ও শিশুবান্ধব স্মার্ট মহানগরী গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।

উল্লেখ্য, বিসিসি’র গত ২০২৫-২০২৬ অর্থবছরের মূল বাজেট ছিল ৫২০ কোটি ৮৬ লাখ ১৬ হাজার ৯২৮ টাকা, যার সংশোধিত রূপ দাঁড়িয়েছিল ৪৬২ কোটি ৮৬ লাখ ২২ হাজার ৮৩৭ টাকায়।

প্রস্তাবিত নতুন বাজেটে বরিশাল নগরের দীর্ঘদিনের অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা দূরীকরণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে জেলখাল, আমানতগঞ্জ, সাগরদী ও লাকুটিয়া খাল পুনঃখনন এবং খালের পাড় সংরক্ষণের জন্য ৭৬৯ কোটি ৪০ লাখ টাকার একটি বড় প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই প্রকল্পের কাজ শুরু হলে জলাবদ্ধতার স্থায়ী সমাধান মিলবে বলে আশা প্রকাশ করা হয়। এছাড়া কীর্তনখোলা নদীর পশ্চিম তীরে শহর রক্ষা বাঁধ নির্মাণের জন্য ৫৩৩ কোটি টাকার একটি প্রকল্পের কথাও বাজেটে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

বাজেট বক্তৃতায় প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন সীমিত সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার, দুর্নীতি প্রতিরোধ এবং যেকোনো ধরনের অপচয় রোধ করে নাগরিক সেবাকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। বাজেট সফলভাবে বাস্তবায়নে গণমাধ্যমকর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করে তিনি বলেন, কর বৃদ্ধি না করেও নগরবাসী ভবিষ্যতে আরও উন্নত নাগরিক সুবিধা ভোগ করবেন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি আধুনিক ও স্মার্ট বরিশাল গড়ে তোলা হবে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ব্যস্ততার মধ্যেও যেভাবে বজায় রাখবেন ব্যায়ামের ধারাবাহিকতা

2

১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানি করছে সরকার

3

চীনে দুর্নীতিবিরোধী অভিযান: ৬ জেনারেলসহ ১৩ শীর্ষ কর্মকর্তা বহিষ্কার

4

দুর্নীতিবাজদের অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফেরাতে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের দাবি

5

‘ক্লিন ঢাকা–গ্রিন ঢাকা’ গড়ার প্রত্যয় জামায়াতের

6

স্ত্রীকে শেষ দেখা দেখতে দেয়নি কেউ: জাহের আলভী

7

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৯২০

8

বিশ্বকাপে লিওনেল মেসিকে হত্যার ভয়াবহ ষড়যন্ত্র

9

কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি: যুবক আটক

10

ঘরের কাজে পিছিয়ে জাপানি পুরুষরা