দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাছ-মুরগির ফিডে ক্ষতিকর উপাদান: প্রতিষ্ঠানগুলোকে দুই মাস সময় দিল সরকার

০ শেয়ার
মাছ-মুরগির ফিডে ক্ষতিকর উপাদান: প্রতিষ্ঠানগুলোকে দুই মাস সময় দিল সরকার
ফাইল ছবি

গাইডলাইনের বাইরে ফিডে ক্ষতিকর উপাদান ও অ্যান্টিবায়োটিক ব্যবহারে জড়িত প্রতিষ্ঠানগুলোকে দুই মাস সময় দিয়েছে সরকার। মিল ও সেল সেন্টারে মান পরীক্ষা করা হবে।

সংক্ষেপে মূল তথ্য
  • মাছ-মুরগির ফিডে ক্ষতিকর উপাদান: প্রতিষ্ঠানগুলোকে দুই মাসের আলটিমেটাম সরকারেরমাছ, মুরগি, হাঁসসহ বিভিন্ন প্রাণিসম্পদের ফিড উৎপাদনে সরকারি নীতিমালা বা গাইডলাইনের বাইরে ক্ষতিকর উপাদান ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের সুনির্দিষ্ট অভিযোগে সংশ্লিষ্ট ফিড প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে দুই মাসের সময় বেঁধে দিয়েছে সরকার।
  • এই সময়ের মধ্যে সরকারি নির্দেশনা মেনে নিরাপদ ফিড উৎপাদন নিশ্চিত করতে হবে।
  • পাশাপাশি নির্দিষ্ট সময় পর মাঠ পর্যায়ে ফিড মিল ও বিক্রয়কেন্দ্রে গিয়ে নিয়মিত পণ্যের মান পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মাছ-মুরগির ফিডে ক্ষতিকর উপাদান: প্রতিষ্ঠানগুলোকে দুই মাসের আলটিমেটাম সরকারের

মাছ, মুরগি, হাঁসসহ বিভিন্ন প্রাণিসম্পদের ফিড উৎপাদনে সরকারি নীতিমালা বা গাইডলাইনের বাইরে ক্ষতিকর উপাদান ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের সুনির্দিষ্ট অভিযোগে সংশ্লিষ্ট ফিড প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে দুই মাসের সময় বেঁধে দিয়েছে সরকার। এই সময়ের মধ্যে সরকারি নির্দেশনা মেনে নিরাপদ ফিড উৎপাদন নিশ্চিত করতে হবে। পাশাপাশি নির্দিষ্ট সময় পর মাঠ পর্যায়ে ফিড মিল ও বিক্রয়কেন্দ্রে গিয়ে নিয়মিত পণ্যের মান পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই কঠোর অবস্থানের কথা জানান।

ফিডে ক্ষতিকর উপাদান ও অ্যান্টিবায়োটিকের ব্যবহার প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার শুধু মাছ বা প্রাণিসম্পদ উৎপাদনের ওপর জোর দিচ্ছে না, বরং ‘সেফ ফুড’ বা নিরাপদ খাদ্য উৎপাদনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ বিষয়ে সরকারের সুনির্দিষ্ট গাইডলাইন রয়েছে এবং তা বাস্তবায়নে সংশ্লিষ্টদের নিয়ে ইতিমধ্যে বৈঠকও করা হয়েছে। তিনি আরও জানান, মাঠ পর্যায়ে তদন্ত করে কিছু অনিয়ম বা গাইডবহির্ভূত উৎপাদনের সত্যতা পাওয়ার পরই প্রতিষ্ঠানগুলোকে দুই মাসের সময়সীমা দেওয়া হয়েছে।

খাদ্যের মানের প্রশ্নে বর্তমান সরকার অত্যন্ত কঠোর ও আন্তরিক উল্লেখ করে মন্ত্রী বলেন, “আমরা ওই মিলগুলো ভিজিট করব। মাঠ পর্যায়ে তাদের যে পণ্য আছে, সেল সেন্টারে গিয়ে আমরা টেস্ট করতে যাব। খাদ্যের ব্যাপারে, বিশেষ করে কোয়ালিটি ফুডের ব্যাপারে,সেটা মাছ হোক, মুরগি, হাঁস, গরু-ছাগল কিংবা শাকসবজি,আমরা প্রচণ্ড সিরিয়াস। আমরা যতটুকু উৎপাদন করি, ওটা যেন সত্যিকারের অর্থে মানুষের কল্যাণে আসে।” নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

যুক্তরাষ্ট্র পুরো মধ্যপ্রাচ্যের সঙ্গেই যুদ্ধে লিপ্ত: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

2

আদম তমিজীকে জেলে না পাঠিয়ে নিরাময়কেন্দ্রে রাখেন ডিবি হারুন

3

জিম্বাবুয়ের বিরুদ্ধে দুর্দান্ত শুরু বাংলাদেশের: ৯.৬ ওভারে ২ উইকেট শিকার

4

ইলিশ রপ্তানির সক্ষমতা বাড়াতে হবে: কৃষিমন্ত্রী

5

নাটালির সঙ্গে ট্রাম্পের সম্পর্কের গুঞ্জন, বিরক্ত মেলানিয়া

6

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুটি মনোনয়ননপত্র সংগ্রহ, ভোট ২০ আগস্ট

7

বিশ্বকাপ ফাইনালের ‘ষড়যন্ত্র-তত্ত্ব’ নিয়ে মুখ খুলল এএফএ

8

France vs Morocco: FIFA World Cup 2026 Quarter-final Preview

9

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেছেন

10

সন্ত্রাস বিরোধী মামলা: রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আশিকা সুলতানা