দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ আহত ৯

০ শেয়ার
মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ আহত ৯

মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক দুটি সংঘর্ষ ও হামলার ঘটনায় টেঁটাবিদ্ধসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। এর মধ্যে বড় ভাটেরচর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন এবং চর বাউশিয়া ফরাজীকান্দি গ্রামে সীমানা বিরোধের জেরে হামলায় একই পরিবারের ৪ জন আহত হন।

সংক্ষেপে মূল তথ্য
  • মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পৃথক দুটি সংঘর্ষ ও হামলার ঘটনায় টেঁটাবিদ্ধসহ অন্তত নয়জন আহত হয়েছেন।
  • বুধবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার টেংগারচর ও বাউশিয়া ইউনিয়নে এসব সংঘর্ষের ঘটনা ঘটে।
  • গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পৃথক দুটি সংঘর্ষ ও হামলার ঘটনায় টেঁটাবিদ্ধসহ অন্তত নয়জন আহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার টেংগারচর ও বাউশিয়া ইউনিয়নে এসব সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রামে পূর্ববিরোধের জেরে সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দিন ও বর্তমান ইউপি সদস্য মাহফুজুর রহমান রিপনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ বাধে। ফুটবল খেলায় অতিথি ও পোস্টার টানানোকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত হয়। সংঘর্ষে গিয়াস উদ্দিনের ছোট ভাই আতাউর টেঁটাবিদ্ধ হন এবং তার স্বজন বাইজিদ ও সোহেল আহত হন। এছাড়া প্রতিপক্ষের মুজাহিদ ও অমিতও আহত হন। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে।

এদিকে একই দিন সন্ধ্যায় বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া ফরাজীকান্দি গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে জামাল উদ্দিনের বসতবাড়িতে হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আলাউদ্দিন ও তাঁর লোকজনের বিরুদ্ধে। এ হামলায় ক্যানসার আক্রান্ত মনি বেগম, সৌদি আরবপ্রবাসী সুমন মিয়া, ইতি আক্তার ও লিলি আক্তার আহত হন। ভুক্তভোগী পরিবার এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আকরাম জানান, পৃথক দুটি ঘটনায় দুটি অভিযোগ পাওয়া গেছে। বড় ভাটেরচর গ্রাম থেকে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

দুই সপ্তাহে স্বর্ণের সর্বনিম্ন দাম

2

পরিবর্তন হলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি, নতুন তারিখ ঘোষণা

3

তানজানিয়ায় ১৫৩তম আইপিইউ সম্মেলনে যোগদানের উদ্দেশে ঢাকা ছাড়লেন

4

হরমুজ প্রণালি সংকটে তেলের দাম আরও বাড়ার আশঙ্কা রাশিয়ার

5

ইরানের ২০-৩০টি উড়োজাহাজ ধ্বংসের দাবি

6

ঢাকা-ওয়াশিংটন কৌশলগত সম্পর্ক জোরদার: পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে পল কাপুরের ইতিবাচক বার্তা

7

অবশেষে এক ফ্রেমে দেখা হলো আয়মান সাদিক ও সাদিয়া আয়মানের

8

নতুন স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৮ আনবক্সিং: ডিজাইন ও ফিচারে আসছে বড় পরিবর্তন

9

বার কাউন্সিল এমসিকিউতে উত্তীর্ণ জাইমা রহমান

10

যৌথ উদ্যোগে নতুন কোম্পানি খুলবে এসিআই