দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

২ কোটি টাকা ঘুষ চান লক্ষ্মীপুর পিডিবির নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন, ভিডিও ভাইরাল

০ শেয়ার
২ কোটি টাকা ঘুষ চান লক্ষ্মীপুর পিডিবির নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন, ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ঘুষ গ্রহণের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাঁকে ২ কোটি টাকা দাবি করতে দেখা যায়।

সংক্ষেপে মূল তথ্য
  • লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের বিরুদ্ধে ঘুষ দাবি ও লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
  • ৮ মিনিট ৫০ সেকেন্ডের ওই ভিডিওটি রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
  • ভাইরাল হওয়া ভিডিওতে নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনকে বলতে শোনা যায় যে তিনি ২ কোটি টাকার কমে কোনো ফাইলে স্বাক্ষর করবেন না।

লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের বিরুদ্ধে ঘুষ দাবি ও লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ৮ মিনিট ৫০ সেকেন্ডের ওই ভিডিওটি রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনকে বলতে শোনা যায় যে তিনি ২ কোটি টাকার কমে কোনো ফাইলে স্বাক্ষর করবেন না। এ সময় তাঁকে বলতে শোনা যায়, ‘এসি স্যার রাজি হয়ে গেছে কোনো একটা কারণে, আমি দুই কোটি টাকা থেকে নড়ব না। ৬ কোটি টাকা তিনগুণ না, আমি দুই কোটি টাকার কমে নড়ব না, চেয়ারম্যানের কাছে যেতে হলে যাব। দেখি চেয়ারম্যান কি কয়। একটা বিলের জন্য যদি ২ কোটি টাকা নিই, তাহলে চেয়ারম্যান কি আমার বিরুদ্ধে যাবে?’ এছাড়া ভিডিওর অন্য অংশে কয়েকজন ব্যক্তির কাছ থেকে নগদ টাকা গ্রহণ করতেও দেখা গেছে তাঁকে, যেখানে লেনদেনের অংক নিয়ে কথোপকথন হচ্ছিল। তবে ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের দাপ্তরিক মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

বৃষ্টির আশীর্বাদে টস ছাড়াই এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ

2

চট্টগ্রাম মেডিকেলে আড়াই ঘণ্টা বিদ্যুৎহীনতা: চরম ভোগান্তিতে রোগীরা

3

সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

4

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১২

5

পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের ওপর হামলার আন্তর্জাতিক বিচার চাইলেন বরকত উল্লাহ বুলু

6

গোল মিসের জেরে প্রাণনাশের হুমকির মুখে কলম্বিয়ান মিডফিল্ডার ক্যাম্পাজ

7

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক

8

আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় উঠছে আজ

9

বিশ্ববাজারে বড় দরপতন: স্বর্ণ ও রুপার দাম কমলেও ঊর্ধ্বমুখী তেল

10

পরিদর্শনে 'না', যুক্তরাষ্ট্রকে শর্ত ইরানের