দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশে ৫৮ হাজারের বেশি চিকিৎসকের ঘাটতি রয়েছে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

০ শেয়ার
দেশে ৫৮ হাজারের বেশি চিকিৎসকের ঘাটতি রয়েছে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশে বর্তমানে ৫৮ হাজার ৫৯৮ জন চিকিৎসকের ঘাটতি রয়েছে বলে সংসদে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সংক্ষেপে মূল তথ্য
  • আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বর্তমানে বাংলাদেশে ৮৮ হাজার ৯শ জন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে দেশে মোট কর্মরত চিকিৎসক রয়েছেন ৩০ হাজার ৩১১ জন।
  • ফলে সব মিলিয়ে বর্তমানে দেশে চিকিৎসকের ঘাটতি রয়েছে ৫৮ হাজার ৫৯৮ জনের।
  • তবে শুধু সরকারি হাসপাতালগুলোর কথা বিবেচনা করলে অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে চিকিৎসকের ঘাটতি রয়েছে সাড়ে ১১ হাজার।

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বর্তমানে বাংলাদেশে ৮৮ হাজার ৯শ জন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে দেশে মোট কর্মরত চিকিৎসক রয়েছেন ৩০ হাজার ৩১১ জন। ফলে সব মিলিয়ে বর্তমানে দেশে চিকিৎসকের ঘাটতি রয়েছে ৫৮ হাজার ৫৯৮ জনের। তবে শুধু সরকারি হাসপাতালগুলোর কথা বিবেচনা করলে অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে চিকিৎসকের ঘাটতি রয়েছে সাড়ে ১১ হাজার। সোমবার (৭ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেলে অনুষ্ঠিত সংসদের প্রশ্নোত্তর পর্বে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের একটি লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এই পরিসংখ্যান তুলে ধরেন।

স্বাস্থ্যমন্ত্রী সংসদে জানান, দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের অনুমোদিত মোট পদ রয়েছে ৪১ হাজার ৮০৬টি। এর বিপরীতে বর্তমানে কর্মরত আছেন ৩০ হাজার ৩১১ জন এবং শূন্য রয়েছে ১১ হাজার ৪৯৫টি পদ। জনসংখ্যার অনুপাতে চিকিৎসকের এই প্রয়োজনীয়তা নির্ধারণ করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ন্যূনতম মানদণ্ড প্রতি এক হাজার মানুষের বিপরীতে শূন্য দশমিক ৫০ জন চিকিৎসক অনুসারে।

তবে সামগ্রিক চিকিৎসকের সংখ্যা এবং সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থায় নিয়োজিত চিকিৎসকের সংখ্যা এক নয় উল্লেখ করে মন্ত্রী জানান, সরকারি হাসপাতালে চিকিৎসকের শূন্য পদ দ্রুত পূরণ ও স্বাস্থ্যসেবা জনবান্ধব করতে সরকার বিভিন্ন বিসিএসের মাধ্যমে নিয়োগ কার্যক্রম অব্যাহত রেখেছে। এর অংশ হিসেবে ৪৪তম ও ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে এবং ৪৫তম, ৪৬তম, ৪৭তম ও ৫০তম বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন নিয়োগের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। সরকারের এসব চলমান উদ্যোগের মাধ্যমে সরকারি খাতের শূন্য পদগুলো দ্রুত পূরণ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

জুলাই হত্যা মামলায় আসামি হচ্ছেন তিন আলোচিত সাংবাদিক

2

শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ইট মারার ঘটনায় গ্রেপ্তার ২

3

ধলাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত মৌলভীবাজারের নিম্নাঞ্চল: পানিবন্দি হাজারো মানুষ

4

বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

5

দেশে ফিরে বীরের সংবর্ধনা পেলেন হালান্ড ও নরওয়ে ফুটবল দল

6

১৬ কোটি টাকায় যুক্তরাষ্ট্রের গোল্ডেন ভিসা নিলেন বরিশালের সাবেক মেয়র খোকন আব্দুল্লাহ

7

ইসলাম ধর্ম গ্রহণ করে ইরানি যুবককে বিয়ে করলেন মার্কিন বাস্কেটবলার

8

প্রধানমন্ত্রীর আন্তরিকতায় মুগ্ধ শহীদ আব্দুল্লাহর মা ফাতেমা তুজ জোহরা

9

ব্রাজিল-মরক্কো ম্যাচে রেফারি সেই বিতর্কিত ভিনচিচ

10

ভারত থেকে ছড়ানো ভুয়া তথ্যে উত্তাল ইসরাইল ও যুক্তরাষ্ট্র, যেভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল গুজব